Calcutta Television Network

ভাই ফোঁটার পর বোন বা দিদিকে কি উপহার দিলে তাদের মানসিক শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে?

ভাই ফোঁটার পর বোন বা দিদিকে কি উপহার দিলে তাদের মানসিক শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে?
9 November 2026 • 03:58:20 pm

ভাই ফোঁটায় বোন বা দিদির মঙ্গল কামনায় ভারতীয় হিন্দুর ধর্মের শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র এবং সনাতন ঐতিহ্য অনুযায়ী তার রাশি ও গ্রহের কারকতা মেনে  কিছু শুভ উপাদান যুক্ত উপহার দেওয়া অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। ভাই ফোঁটার পবিত্র উৎসবে বোনের মানসিক শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য এমন কিছু উপহার রয়েছে যা তাদের জীবনে শুভ বার্তা বয়ে আনবে।  পৌরাণিক বিশ্বাস ও জ্যোতিষ শাস্ত্রের নিয়ম অনুযায়ী, বোন বা দিদির রাশি অনুযায়ী কিছু উপহার দিলে ভাই ও বোন উভয়েরই জীবনের নানা ধরণের সমস্যার জট কেটে মঙ্গলময় শুভ পরিবর্তনের সূচনা হবে।

মেষ ও বৃশ্চিক রাশিঃ  মেষ ও বৃশ্চিক রাশির জাতকদের অধিপতি গ্রহ হল মঙ্গল, তাই লাল রঙের পোশাক, তামার তৈরি কোনো শো পিস বা জিনিস এবং প্রবাল বা লাল রঙের পাথরের জুয়েলারি দেওয়া শুভ বলে মনে করা হয়।

বৃষ ও তুলা রাশিঃ  বৃষ ও তুলা রাশির জাতকদের ওপর শুক্র গ্রহের প্রভাব বেশী থাকে,তাই রুপোর গয়না, রেশমি বা সিল্কের পোশাক, ভালো ব্র্যান্ডের সুগন্ধি  এবং মেকআপের সামগ্রী  উপহার দিলে তাদের শুক্র গ্রহ মজবুত হবে,ফলে তাদের কল্যাণ হবে।

মিথুন ও কন্যা রাশিঃ যেহেতু এই দুই রাশির অধিপতি বুধ, তাই তাদের ইন্ডোর প্লানেট বা ফুলগাছ,গল্পের বই, লেখার সামগ্রী,সবুজ পাথর বসানো অলঁকার অথবা পান্না বসানো  আংটি উপহার দিলে তাদের ভাগ্যের পরিবর্তন আসবে।

কর্কট রাশিঃ এই রাশির জাতকরা যেহেতু চন্দ্র গ্রহের দ্বারা প্রাভাবিত হয় সেহেতু মুক্তোর গয়না, সাদা রঙের পোশাক, সুন্দর হাতঘড়ি অথবা রুপোর পায়েল বা পাত্র উপহার দিলে তাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে।

সিংহ রাশিঃ যেহেতু সিংহ রাশিকে সূর্য নিয়ন্ত্রণ করে তাই সোনালি, কমলা বা গেরুয়া রঙের পোশাক, সূর্যের প্রতিরূপ আকৃতির সোনার কোন লকেট, সপ্তরথী  ডিজাইনের কোনো শো-পিস বা সোনার অলংকার দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

ধনু ও মীন রাশিঃ এই দুই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি তাই বিদ্য়ার কারকগ্রহ বই, ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো বস্তু, হলুদ রঙের পোশাক, সোনার গয়না অথবা পিতলের পূজার কোনো সামগ্রী উপহার দিলে সৌভাগ্যের শুভ সূচনা হবে।

মকর ও কুম্ভ রাশিঃ  এই দুই রাশির অধিপতি গ্রহ হল শনি তাই খনিজ দ্রব্য ডায়মন্ড বা হীরের অলংকার,  হালকা নীল বা বেগনি রঙের পোশাক, চামড়ার জুতো এবং চামড়ার ভালো ব্যাগ বা হ্যান্ডব্যাগ অথবা ওয়ালেট উপহার দিলে জীবনে শুভ পরিবর্তন আসবে।