Calcutta Television Network

জ্যোতিষ শাস্ত্রে যোগ কি? এই যোগ কী কাজে লাগে ?

জ্যোতিষ শাস্ত্রে যোগ কি? এই যোগ কী কাজে লাগে ?

1 September 2026 , 01:50:59 pm

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যোগ হলো, জন্ম কুণ্ডলীতে গ্রহ-নক্ষত্রের বিশেষ সহাবস্থান বা সংযোগ, যা মানুষের জীবন, ভাগ্য, চরিত্র এবং ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

জ্যোতিষ শাস্ত্রে যোগ প্রধানত দুই প্রকার: ১) পঞ্চাঙ্গ যোগ এবং ২) গ্রহ যোগ।

১) পঞ্চাঙ্গ যোগঃ 'পঞ্চাঙ্গ' শব্দটি সংস্কৃত 'পঞ্চ' (পাঁচ) এবং 'অঙ্গ' (উপাদান) শব্দ দুটি মিলে তৈরি হয়েছে। তিথি, বার,নক্ষত্র,যোগ (সূর্য ও চন্দ্রের গতি) করণ,এই পাঁচটি  উপাদানের ওপর ভিত্তি করে ২৭টি  নক্ষত্রকে কেন্দ্র করে এই যোগ গণনা করা হয়। যেমন—বিষ্কুম্ভ, প্রীতি, আয়ুষ্মান, সৌভাগ্য যোগ ইত্যাদি।  শুভ কাজ বা পূজা-পার্বণের সময় নির্ধারণের জন্য এই যোগ দেখা হয়।

২) গ্রহ যোগঃ  জন্ম কুণ্ডলীতে দুই বা ততোধিক গ্রহের পারস্পরিক দৃষ্টি বিনিময়, সংযুক্তিকরণ বা নির্দিষ্ট ভাবের পরিবর্তনের ফলে এই যোগ তৈরি হয়। জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন গ্রহের অবস্থান ও বিন্যাসের ওপর ভিত্তি করে নানা ধরণের শুভ ও অশুভ যোগ গঠিত হয়, যা মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে উল্লেখযোগ্য কিছু প্রধান যোগের বিবরণ হলো-

ক) রাজযোগ 

কোন জাতকের লগ্ন বা রাশির কেন্দ্রভাবের (১ম, ৪র্থ, ৭ম, ১০ম) অধিপতি এবং জাতকের লগ্ন বা রাশির  ত্রিকোণভাবের (১ম, ৫ম, ৯ম) অধিপতির একত্রে অবস্থান বা দৃষ্টি বিনিময়ে  এই রাজযোগ গঠিত হয়। এটি অত্যন্ত শুভ যোগ। এর প্রভাবে জাতক সমাজে উচ্চ পদ, খ্যাতি, ক্ষমতা, সম্মান ও প্রচুর ধন-সম্পদের অধিকারী হন।

খ) গজকেশরী যোগ 

কোন জাতকের চন্দ্র থেকে বৃহস্পতি যদি কেন্দ্রভাবে (১ম, ৪র্থ, ৭ম বা ১০ম স্থানে) অবস্থান করে এবং চন্দ্র ও বৃহস্পতি একত্রে অবস্থান করে বা দৃষ্টি বিনিময় করে, তবে এই যোগ তৈরি হয়। এই যোগে জাতক অত্যন্ত বুদ্ধিমান, গুণী, প্রভাবশালী ও দীর্ঘ স্থায়ী সম্মানের অধিকারী হন। শত্রুরা সহজে তাদের পরাজিত করতে পারে না এবং বিপদ থেকে সহজে রক্ষা পান।

গ)  বুধাদিত্য যোগ 

কোন জাতকের জন্ম ছকে সূর্য ও বুধ একত্রে একই ঘরে এবং  স্ব স্বক্ষেত্র ( মিথুন,সিংহ ও কন্যা) রাশিতে অবস্থান করলে এই যোগ গঠিত হয়। এটি বুদ্ধিমত্তা ও জ্ঞানের কারক। জাতক পড়াশোনা,সরকারী আধিকারিক পদে চাকরি বা বুদ্ধিজীবি মহলে বিশেষ অবদানের সম্মান  লাভ করেন।

ঘ) পঞ্চ মহাপুরুষ যোগ 

কোন জাতকের জন্ম ছকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র বা শনি গ্রহ নিজ রাশিতে বা উচ্চ রাশিতে থেকে কেন্দ্রভাবে (১ম, ৪র্থ, ৭ম, ১০ম) অবস্থান করলে এই যোগ হয়। এর মধ্যে রুচক (মঙ্গল), ভদ্র (বুধ), হংস (বৃহস্পতি), মালব্য (শুক্র) এবং শশ (শনি) কর্তৃক সৃষ্ট যোগকে পঞ্চ মহাপুরুষ যোগ বলে। এই যোগ থাকলে জাতকের ব্যক্তিত্ব অত্যন্ত শক্তিশালী হয় এবং তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য ও নেতৃত্ব দিয়ে থাকেন।


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN