শনির সাড়োতির মত ঢাইয়াও মানব জীবনে দুর্ভাগ্য় ডেকে আনে। প্রশ্ন হল ঢাইয়া কি? কিভাবে সৃষ্টি হয় ঢাইয়ার ? কোন জাতকের গোচরে যদি লগ্ন বা রাশি থেকে চতুর্থ ও অষ্টম ঘরে যদি শনির অবস্থান হয় তবে ঢাইয়ার সৃষ্টি হয়। ঢাইয়া চলাকালিন জাতকের কি অসুবিধা হয়? শনির সাড়েসাতি চলাকালিন জাতক যে যে সমস্য়ার সম্মুখীন হন ঠিক তেমনি ঢাইয়া শুরু হলে জাতক সেই সেই সমস্য়ার মধ্যে পড়ে। তবে সাড়েসাতিতে সাড়ে সাত বছর এই যন্ত্রণা ভোগ করতে হয় আর ঢাইয়াতে আড়াই বছর। এই আড়াই কে হিন্দিতে ঢাইয়া বলে। ঢাইয়ার প্রতিকার কি? ঢাইয়ার প্রতিকারও ঠিক শনির সাড়েসাতির মত।
নিম্নে শনির ঢাইয়ার প্রতিকার বর্নিত হলঃ
১) নৌকা তৈরির চ্যাপ্টা লোহার পাত(পাতাম)দিয়ে আংটি বানিয়ে মধ্য়মা আঙুলে পরুন।
২) রাস্তার কুকুরকে খাবার দিন।
৩) পরস্ত্রী বা অবৈধ প্রেমে জড়াবেন না।
৪) শনিবার নিরামিষ খাবার খান।
৫) অহংকার বর্জন করুন।
৬) প্রতি শনিবার দক্ষিণাকালীর মন্দিরে পুজো দিন।
৭) অধঃস্তন কর্মচারী বা বাড়ির কাজের লোকের সঠিক মূল্যায়ন করুন।
৮) প্রতিনিয়ত হনুমান চলিসা পাঠ করুন।
৯) বড় ঠাকুরের পুজো দেওয়া বা প্রসাদ খাওয়া থেকে বিরত থাকুন।
১০) অনৈতিক, প্রতারণামুলক ক্রিয়া কর্মের সঙ্গে যুক্ত থাকবেন না।