Calcutta Television Network

বৃহস্পতি গ্রহের সু ও কুপ্রভাবে কী ফল দেয়?

বৃহস্পতি গ্রহের সু ও কুপ্রভাবে কী ফল দেয়?
4 July 2024 • 08:50:08 pm

জ্যোতিষ শাস্ত্রে নয়টি গ্রহের উপস্থিতি আমাদের সকলেরই জানা। মানব শরীরে কোথায় কোন গ্রহের অবস্থান সেটা  জানেন কি? এই গ্রহদের শুভ প্রভাবে কি ঘটতে পারে? অশুভ হলেই বা কি ঘটতে পারে? এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। কোন জাতক কোন গ্রহের অধিনে জন্মেছেন সেটা জাতকের শরীর দেখেই বোঝা যায়। এক এক গ্রহ এক এক ভূমিকা পালন করে। জাতকের শরীরে যে গ্রহের প্রভাব বেশী থাকে, আচর আচরণ, ব্যবহার সেই গ্রহের মতই হয়।

আজ আলোচনা করব বৃহস্পতি গ্রহ নিয়ে। মানব শরীরে বৃহস্পতির অবস্থানই কোথায়?হাতেই বা বৃহস্পতির অবস্থান কোথায়? হাতের তালুতে তর্জনী আঙ্গুলের নিচে বৃহস্পতির অবস্থান। ঐ স্থান (পর্বত বা Mount)যদি উচু বা ফোলা হয় তবে বৃহস্পতিকে শুভ বলে মানা হয়। কি করে বুঝব কোন জাতক বৃহস্পতির অধিনে জন্মেছেন? বৃহস্পতির সুপ্রভাবে কোন জাতকের জন্ম হলে,জাতক জ্ঞানী, বুদ্ধিমান,শান্ত স্বভাব,মার্জিত, ভদ্র,সামাজিক,পরোপকারী,নিঃস্বার্থ,সকলের প্রিয় পাত্র হয়। এক কথায় সর্ব ধরণের মানুষকে নিয়ে চলতে ভালবাসে। বৃহস্পতির সুপ্রভাবে জন্মানো ব্য়াক্তিরা সাধারণতঃ শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেয়। এ ছাড়াও পরামর্শ দাতা,উপদেষ্টা,শাস্ত্রজ্ঞ, পন্ডিতের ভূমিকাও পালন করেন। অন্য পেশার সঙ্গে যুক্ত থাকলেও তাঁরা উপরোক্ত গুনাবলী বহন করে চলে। হরস্কপ বা জন্মছকে কোন ঘরে বসলে বৃহস্পতি শুভ ফল দেয়? সাধারণতঃ লগ্ন, চতুর্থ, সপ্তম, নবম,দশম ও একাদশ স্থানে শুভ ফলদায়ক। বৃহস্পতির সুপ্রভাবে জন্মানো ব্যাক্তিদের সবাই খুব ভালোবাসে।

অন্যথায় বৃহস্পতির কুপ্রভাবে জন্মানো ব্যাক্তিরা উপরে আলোচিত গুনাবলীর উল্টো চরিত্র বহন করে। কখনই তারা অন্যের প্রিয়পাত্র হতে পারে না।


×
  • CTVN