Calcutta Television Network

ভাইয়ের কপালে কিসের ফোঁটা দিলে তার মঙ্গল হবে? সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়বে ?

ভাইয়ের কপালে কিসের ফোঁটা দিলে তার মঙ্গল হবে? সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়বে ?
9 November 2026 • 12:59:16 pm

ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হলো ভারতীয় সনাতন ধর্মের হিন্দুদের দ্বারা পালিত একটি পারিবারিক উৎসব। এটি কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়। এই দিনে দিদি বা বোন তার ভাই বা দাদাকে কপালে ফোঁটা দিয়ে সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে। সারা ভারতে স্থানভেদে  এই ভাই ফোঁটার বিভিন্ন নাম করণ রয়েছে। ভাই ফোঁটা তো দেন, কিন্তু জানেন কি ভ্রাতৃ দ্বিতীয়ার এই পবিত্র দিনে ভাইয়ের রাশি অনুযায়ী কোন তিলক বা কিসের ফোঁটা দিলে  তাঁদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হবে? ধর্মীয় ব্যাখ্যা ও জ্যোতিষ শাস্ত্র মতে কোন রাশির জাতকদের কিসের ফোঁটা নেওয়া শুভ ? আজ জানাব সেই গুরুত্বপূর্ণ তথ্য।

মেষঃ  মেষ রাশির জাতকের কপালে দিন লাল চন্দন বা লাল কুমকুমের ফোঁটা। এর ফলে তার আত্মবিশ্বাস বাড়বে, ঋণের বোঝা থেকে মুক্তি পাবে এবং মঙ্গল দোষ কেটে যাবে।

বৃষঃ বৃষ রাশির জাতকদের কপালে দিন সাদা চন্দনের ফোঁটা।  এতে ভাইয়ের সম্পত্তি ও ধন-সম্পদ বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে।

মিথুনঃ  মিথুন রাশির ভাইয়ের কপালে দিন অষ্টগন্ধা বা দুর্বার রসের ফোঁটা। ফলে  তার বুধ গ্রহ মজবুত হবে, ব্যবসা ও চাকরিতে উন্নতি ঘটবে এবং বুদ্ধির তীক্ষ্ণতা  বৃদ্ধি পাবে।

কর্কটঃ  কর্কট রশির জাতকদের দিন সাদা চন্দন বা দইয়ের ফোঁটা। এতে ভাইয়ের মানসিক সুস্থিরতা  বজায় থাকবে, মানসিক প্রশান্তি ও সুখ বৃদ্ধি পাবে।

সিংহঃ সিংহ রাশির জাতকদের কপালে দিন কেসর বা হলুদের ফোঁটা।  সমাজে মান-সম্মান, যশ, প্রতিপত্তি এবং আত্মবল বৃদ্ধি পাবে।

কন্যাঃ কন্যা রাশির জাতকদের দিন অষ্টগন্ধা বা চন্দনের ফোঁটা।  এর ফলে তার কথাবার্তায় মধুরতা আসবে এবং কর্মক্ষেত্রে দারুণ সফলতা লাভ করবে।

তুলাঃ  তুলা রাশির জাতকদের কপালে দিন দেশি কুমকুম বা সাদা চন্দন ও অক্ষত। এতে মা লক্ষ্মীর কৃপা  লাভ হবে এবং আর্থিক দুরাবস্থা দূর হবে।

বৃশ্চিকঃ  বৃশ্চিক রাশির জাতকদের কপালে দিন লাল সিঁদুর বা লাল চন্দনের ফোঁটা। ফলে ভাইয়ের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং ভাইদের জীবনের রক্ষা কবচ তৈরি হবে।

ধনুঃ   ধনু রাশির জাতক ভাইদের কপালে দিন হলুদ বা হলুদ চন্দনের ফোঁটা। এতে সে বৃহস্পতি গ্রহের  কৃপা লাভ করবে এবং তার ভাগ্যের উন্নতির সাথে জ্ঞানও বৃদ্ধি পাবে।

মকরঃ  মকর রাশির জাতকদের কপালে দিন হলুদ চন্দন বা হলুদের ফোঁটা। এর ফলে ভাইয়ের মানসিক দৃঢ়তা বাড়বে এবং কর্মজীবনে স্থায়িত্ব আসবে।

কুম্ভঃ   কুম্ভ রাশির জাতকদের কপালে দিন গাঢ় রোলি বা লাল সিঁদুরের ফোঁটা। এতে  শনি গ্রহের কুপ্রভাব কেটে যাবে এবং জীবনের নতুন দিশা খুঁজে পাবে।

মীনঃ  মীন রাশির জাতকদের কপালে দিন জাফরান  বা হলুদের ফোঁটা।  তাতে তার মান-সম্মান বৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি জীবনে সমৃদ্ধি লাভ করবে।