সনাতন ধর্মের শাস্ত্র অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠিয়ে দেওয়া হয়, প্রয়াত আত্মাদের মর্ত্যে যে সমাবেশ হয় তাকে ‘মহালয়’ বলা হয়। পিতৃপুরুষকে স্মরণের অনুষ্ঠানই মহালয়া। এমনটিও বলা হয়ে থাকে যে, পিতৃপক্ষের অবসানে, অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবী পক্ষের আগমনকে প্রত্যক্ষ করি - তখনই সেই মহান লগ্নটি আমাদের জীবনে 'মহালয়ার ' বার্তা বহন করে । এ ক্ষেত্রে স্বয়ং দেবীই হচ্ছে সেই মহান আশ্রয়, তাই উত্তরণের লগ্ন টির নাম মহালয়া। মহালয়ার মধ্য দিয়েই দেবীর মর্ত্যে আগমনের সূচনা ঘটে। বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। আমরা অনেকেই বুঝে উঠতে পারি না এই দিনে কী করা উচিৎ কোনটা অনুচিত। আজ জানাব সেই বিষয়ে।
মহালয়ার দিনে যে কাজগুলি করবেনঃ
১) পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পন করুন। (তদ্ অর্থে অর্পন) অর্থাৎ মৃত ব্য়ক্তিদের অত্মার উদ্দেশ্যে নিবেদন।
২) তর্পনে তিল,তুলসী পাতা ও গঙ্গাজল দান করুন, এগুলো হল সুক্ষ্ম আত্মাদের খাদ্য় বস্তু
৩) পিতৃপুরুষের উদ্দেশ্যে পিন্ড দান করুন। পিন্ডটি গরু,পাখি ও কুকুরকে খাইয়ে দিন
৪) গরীব সৎ ব্রাহ্মণকে অন্ন নিবেদন করুন ও সঙ্গে খুশী মনে দক্ষিণা দিন।
৫) দুস্থ,আর্ত, পীড়িতকে যে কোন খাদ্য়বস্তু দান করুন। (মর্তে যা দান করবেন স্বর্গে সেটা সহস্র গুন হিসাবে ফিরে আসবে)
ভুলেও মহালয়ার দিনে যে কাজগুলি করবেন নাঃ
১) বাড়িতে শুভ মাঙ্গলিক কোন কাজ করবেন না।
২) নতুন গাড়ি বা বাড়ি ক্রয় করবেন না।
৩) চুল, দাঁড়ি, নখ কাটবেন না।
৪) আমিষ জাতীয় খাবার খাবেন না।
৫) উত্তেজক নেশার দ্রব্য় পান করবেন না।