জন্মাষ্টমি হলো সনাতন হিন্দুধর্মের একটি পবিত্র ও প্রধান উৎসব, যা ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি হিসেবে উদযাপিত হয়। পৌরাণিক বিশ্বাস মতে, মথুরায় কংসের কারাগারে মাতা দেবকী ও বাসুদেবের কোলে মধ্য রাতে জন্ম নিয়েছিলেন শ্রী কৃষ্ণ। তিনি বিষ্ণুর অষ্টম অবতার। পৃথিবীতে অধর্ম নাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্যই তাঁর এই আবির্ভাব। এই পুন্য তিথিতে কিছু শুভ কাজ করলে কিছু অনৈতিক কাজ করা বর্জন করলে দৈব কৃপা লাভ হয়।
করণীয় কাজঃ
শ্রী কৃষ্ণের প্রিয় মাখন, মিছরি, ক্ষীর, ফল, তালের বড়া ও তুলসী পাতা ভোগ হিসেবে নিবেদন করুন
কাঁচা সাদা মাখনের সাথে মিষ্টি মিছরির জুটি গোপালের সবচেয়ে প্রিয় খাবার।
নারকেল বা তিলের নাড়ু ও তালের বড়া গোপালের ভোগের থালায় থাকা আবশ্যক।
রসে ভেজা নরম মালপোয়া গোপালের অন্যতম প্রিয় মিষ্টান্ন।
দুধ ঘন করে তৈরি ক্ষীর ও রাবড়ি তিনি খুব ভালোবাসেন।
ঘিয়ে ভাজা সুজির মোহনভোগও গোপালকে প্রসন্ন করে।
ভুলেও করবেন নাঃ
আমিষ খাবার, পেঁয়াজ ও রসুন সম্পূর্ণ বর্জন করুন।
এই দিনে তুলসী পাতা না ছেঁড়ার প্রচলিত নিয়ম রয়েছে, তাই আগের দিনই তুলসী পাতা সংগ্রহ করে রাখুন।
মন থেকে রাগ,ক্ষোভ,হিংসা ও অহংকার দূর করে শান্ত ও পবিত্র থাকুন।
গরীব,দুঃখী বা ভিখারীকে অন্নদান বা সাহায্য না করে ফিরিয়ে দেবেন না।