দীর্ঘ দিন ধরে যে সব জাতক জাতিকারা শনির সাড়েসাতি বা ঢাইয়ার প্রকোপে নাজেহাল হচ্ছেন,এই কালী পূজা তাদের জন্য দারুন এক সুখের বার্তা বয়ে আনবে। সনাতন ধর্মের শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্র মতে, কালী পূজার যজ্ঞ বা হোমে ভক্তি ভরে নির্দিষ্ট কিছু উপাদান আহুতি দিলে মা কালী ভীষণ খুশী হন,ফলে জীবনে শনির কুপ্রভাব ও সমস্ত বাধা-বিপত্তি কেটে যায় এবং সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। মা কালীর আশীর্বাদে ভাগ্যের চাকা ঘোরাতে শাস্ত্রের বিধান অনুযায়ী যজ্ঞের আগুনে যে বিশেষ সামগ্রী গুলি আহুতি দেওয়া তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
১) মা কালীর সবচেয়ে প্রিয় হলো লাল জবা ফুল। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যজ্ঞের আগুনে ঘি মাখানো ১টি লাল জবা ফুল এবং বেলপাতা (বিল্বপত্র) "ওঁ ক্রীং কালিকায়ৈ নমঃ" মন্ত্র জপ করে আহুতি দিলে কুণ্ডলীতে রাহু, কেতু এবং শনির কু প্রভাব বা দোষ কেটে যায়। এটি জীবনে মানসিক শান্তি ও নেতিবাচক শক্তি দূর করে পজিটিভ এনার্জি বয়ে আনতে সাহায্য করে।
২) তন্ত্র ও জ্যোতিষ শাস্ত্র মতে, শনি দেবের কুপ্রভাব ও কু-নজরকে শান্ত করতে এবং জীবনের চরম অর্থ কষ্ট বা ঋণ থেকে মুক্তি পেতে যজ্ঞে কালো তিল ও গব্য ঘৃত একসাথে মিশিয়ে আহুতি দেওয়া অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এটি গোপন শত্রুকে রোধ করে ও নেতিবাচক শক্তি দূর করে ভাগ্যোন্নতিতে সাহায্য করে।
৩) সনাতন ধর্মের যজ্ঞের নিয়ম অনুসারে,পঞ্চশস্য অর্থাৎ ধান, মুগ, তিল, শর্ষে ও মাষকলাই— ঘিয়ে মেখে আহুতি দিলে ঘরে অন্ন ও ধনের অভাব দূর হয়। এর সাথে যজ্ঞের বিশেষ ভেষজ সামগ্রী যেমন জটামাংসী, কর্পূর, গুগুল আহুতি দিলে বাস্তুতে শনির দোষ থাকলে তা কেটে যায় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়।
৪) শাস্ত্র মতে, কালী পূজার যজ্ঞের বিধান অনুযায়ী, যজ্ঞ ডুমুরের কাঠ বা বেল কাঠ ঘি য়ে ডুবিয়ে সমিধ হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয়, এই আহুতির ফলে শনির কু-নজরে আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয় এবং ক্যারিয়ার ও ব্যবসায় অভাবনীয় উন্নতির প্রসস্থ হয়।
৫) যজ্ঞের শেষে পূর্ণাহুতির সময় ঘি মাখিয়ে কোন একটি ফল এবং নৈবেদ্যর দই বা মিষ্টি অগ্নীদেবকে সমর্পণ করুন। এটি যজ্ঞের পূর্ণ ফল প্রাপ্তি নিশ্চিত করে এবং মা কালীর আশীর্বাদে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে সৌভাগ্যের দ্বার উন্মোচন করে।
মনের বিশ্বাস নিয়ে কাজগুলি করে দেখুন, ঈশ্বর সদয় হলে মায়ের আশীর্বাদ ও কৃপা পেতে পারেন।