জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুসারে, ২০২৬ সালের ২৫ নভেম্বর সন্ধ্যায় মায়াবী গ্রহ রাহু কুম্ভ রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে কোন পঞ্জিকা মতে ৫ ডিসেম্বর তারিখটিও কেউ কেউ উল্লেখ করেছেন। শনির রাশি নিজেস্ব ঘর মকরে রাহুর এই অবস্থান আগামী প্রায় ১৮ মাস যাবত শুভ ফল দেবে বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের। হিন্দু সনাতন বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চন্দ্র রাশি থেকে ৩য়, ৬ষ্ঠ, ১০ম বা ১১শ ঘরে রাহুর গোচর সব সময় শুভ ফল দেয়। সেই বিচার অনুযায়ী মকরে রাহুর গোচরে মূলত ৪টি রাশির ভাগ্যে মারাত্মক উন্নতি বা 'কেল্লাফতে' হওয়ার যোগ রয়েছে,তারা হলেন-
মেষ রাশিঃ মেষ রাশির দশম অর্থাৎ কর্মভাবে রাহুর গোচর ঘটবে। চাকরিজীবীদের পদোন্নতি এবং ব্যবসায়ীদের নতুন চুক্তি বা বিদেশে ব্যবসা সম্প্রসারণের প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বাড়বে।
সিংহ রাশিঃ সিংহ রাশির ষষ্ঠ ভাবে রাহুর গমন শত্রুনাশ এবং আইনি বা পুরনো বিবাদ মেটাতে সাহায্য করবে। দীর্ঘদিনের পরিশ্রমের পূর্ণ ফল মিলবে এবং রাজনীতি বা জনসংযোগ মূলক পেশায় যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভবান হবেন।
বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির তৃতীয় ভাবে রাহুর অবস্থান সাহস ও পরাক্রম বৃদ্ধি করবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনা সফল হবে এবং ব্যবসা ও কর্মক্ষেত্রে পুরনো সমস্যার সমাধান হয়ে আর্থিক উন্নতি ঘটবে।
মীন রাশিঃ রাহু মকরে প্রবেশ করলে মীন রাশির একাদশ বা লাভ ভাবে অবস্থান করবে। এর ফলে আয়ের নতুন উৎস তৈরি হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে।