ভারতীয় হিন্দু সনাতন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বুদ্ধিমত্তা ও বাক্পটুতার কারক গ্রহ বুধ গোচর করে নিজের মিত্র গ্রহ শুক্রের নিজ রাশি তুলায় প্রবেশ করেছে। সেখানে আগে থেকেই ধন-সম্পদ, বিলাসিতা ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র মুলত্রিকোনে অবস্থান করায় এই দুই গ্রহের মিলনে তৈরি হয়েছে অত্যন্ত শুভ ও শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ, যাকে জ্যোতিষ শাস্ত্রে মহালক্ষ্মী যোগও বলা হয়ে থাকে। এই মহা-সংযোগের প্রভাবে মূলত ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে চরম উন্নতির যোগ তৈরি হয়েছে। দেখে নিন এক নজরেঃ
১) বৃষ রাশি: আপনার রাশি অধিপতি গ্রহ শুক্র তুলা রাশিতে মুলত্রিকোনে এবং দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বুধ একত্রে এই যোগ সৃষ্টি করেছে। ফলে এই যোগ অত্যন্ত লাভ জনক হবে। ব্যবসায়ীদের ভালো অর্থ লাভের যোগ। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন কোনো বড় দায়িত্ব এবং কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। আপনার মান-সম্মান বদ্ধি পাবে। সাবধান বিলাসিতায় গা ভাসাবেন না।
২) কন্যা রাশি: আপনার রাশি অধিপতি ও দশমপতি বুধ গ্রহ দ্বিতীয় স্থানে ভাগ্যপতি শুক্রের সঙ্গে এই যোগ সৃষ্টি করেছে। এই যোগের প্রভাবে আপনার আয়ের নতুন দিশা খুলবে। দীর্ঘ দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। পি.আর.ও বা বিপনন সংস্থার কর্মীরা সুমধুর বাচনভঙ্গির মাধ্যমে কর্মক্ষেত্রে সবাইকে প্রভাবিত করবেন।
৩) তুলা রাশি: আপনার ভাগ্যপতি ও দ্বাদশ পতি বুধ আপনার রাশি অধিপতি শুক্রের সঙ্গে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে। যেহেতু আপনার নিজের রাশি তুলাতেই এই যোগ তৈরি হচ্ছে, তাই এর সবচেয়ে বেশি শুভ প্রভাব আপনার ওপর পড়বে। আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণীয় পরিবর্তন আসবে। সমাজে পদ-প্রতিষ্ঠা বাড়বে। প্রেম বা বিয়ের যোগাযোগ আসবে। শিল্পী কলাকুশলী,সৃজনশীল ব্যক্তি,সাংবাদিকরা ভীষণ আর্থিক ভাবে লাভবান হবেন।
৪) ধনু রাশি: ধনু রাশির একাদশ ভাবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হওয়ায়, ধনু রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্ম জীবন ও আয়ের ক্ষেত্রে দীর্ঘ দিনের বঞ্চনা থেকে মুক্তি পারেন। লক্সারী গাড়ির ব্যবসা বা গাড়ির শো-রুমের কর্তা ব্যক্তিদের নতুন কোনো যোগাযোগ বা নেটওয়ার্কিং আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং ঋণ মুক্তির সাথে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনাও প্রবল।
৫) মকর রাশি: মকর রাশির জাতকদের পঞ্চমপতি শুক্র দশমে মুলত্রিকোনে, সাথে ভাগ্যপতি বুধের সংযুক্তিতে মারাত্মভাবে ভাগ্যের উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে সেই সাথে সহকর্মীর মিষ্টি প্রেম বা বিবাহের প্রস্তাব পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে বা কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো অঙ্কের অর্থ আয়ের যোগ। নতুন কোনো কাজ শুরু করার জন্য সময়টি খুবই অনুকূল।
জ্যোতিষ গণনা অনুযায়ী বুধ শুক্রের এই লক্ষ্মী নারায়ণ শুভ যোগ উৎসব মরশুমের ঠিক আগেই বেশ কিছু রাশির ভাগ্য বদলে তাদের মুখে হাসি ফোটাতে চলেছে।