Calcutta Television Network

বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যোগে বিরাট প্রাপ্তি কোন ৫রাশির ? কাদের কপাল খুলতে চলেছে ?

বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যোগে বিরাট প্রাপ্তি কোন  ৫রাশির ?  কাদের কপাল খুলতে চলেছে ?
15 November 2026 • 02:15:20 pm

ভারতীয় হিন্দু সনাতন ধর্মের বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের  নভেম্বরে বুধ তুলা রাশিতে শুক্রের স্বক্ষেত্রী ঘরে এবং  কন্যা রাশিতে শুক্র বুধের স্বক্ষেত্রী ঘরে অবস্থানের ফলে এক শক্তিশালী ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ বুধের ঘরে শুক্র ও  শুক্রের ঘরে বুধের অবস্থানে এই শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আশাতীত বড়সড় শুভ পরিবর্তন ও আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশিতে শুক্র নীচস্থ হলেও বুধের সাথে ক্ষেত্র বিনিময়ের ফলে এর নেতিবাচক প্রভাব কেটে গিয়ে রাজযোগের সমতুল্য শুভ ফল মিলছে। এই সময়ে বুধ এবং শুক্র মার্গী হওয়ায় ১৬ই নভেম্বরের পর থেকে এই শুভ ফল গুলো আরও স্পষ্টভাবে পরিলক্ষিত হবে। জ্যোতিষ গণনা অনুসারে,এই দুটি মিত্র গ্রহের ক্ষেত্র বিনিময়ের ফলে যে ৫টি রাশির জাতকদের কপাল খুলে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন, তারা হলেন-

বৃষ রাশিঃ বৃষ রাশির পঞ্চম ও ষষ্ঠ স্থানের ক্ষেত্র বিনিময়ে  আপনার রাশির অধিপতি শুক্র এবং দ্বিতীয়পতি ধন ও বুদ্ধির কারক বুধের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। এর ফলে প্রেম ও সম্পর্কের জটিলতা কেটে যাবে এবং  আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হবে।

কন্যা রাশিঃ শুক্র আপনার রাশিতে অবস্থান করে নীচভঙ্গ রাজযোগের মতো শুভ ফল দান করছে এবং রাশি অধিপতি বুধ ধনভাবে অবস্থান করায় দীর্ঘ দিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন ও কাজ সম্পন্ন হবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও সম্মান বৃদ্ধি পাবে।

তুলা রাশিঃ আপনার রাশিতে বুধের অবস্থান এবং রাশির অধিপতি শুক্রের সাথে ক্ষেত্র বিনিময় এই রাজযোগ আপনাকে অত্যন্ত ভাগ্যবান করে তুলবে। বিলাসিতা ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে এবং ব্যবসায়িক ও আর্থিক ক্ষেত্রে বড় সাফল্য এনে দেবে।

ধনু রাশিঃ জ্যোতিষ শাস্ত্রের বিচার মতে,  নভেম্বর পর্যন্ত দশম ও একাদশ স্থানের ক্ষেত্র বিনিময় যোগের প্রভাবে ধনু রাশির জাতকদের ভাগ্যের উন্নতির সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে। কর্ম জীবনে পদোন্নতি বা নতুন আয়ের উৎস তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মকর রাশিঃ: বুধ ও শুক্রের নবম ও দশম স্থানের ক্ষেত্রবিনিময়ের এই শুভ অবস্থানের কারণে আপনার ভাগ্য সহায় হবে এবং আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সৃজনশীল কাজ ও অংশীদারিত্বের ব্যবসায় বিশেষ উন্নতি সাধন করবেন।