ভারতীয় সনাতন ধর্মের দেবী পুরাণ অনুসারে, ২০২৬ সালের ১০ অক্টোবরে পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের শুরু হয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই বিশেষ দিনে এবং দেবীপক্ষে লটারি বা ফাটকা আয়ের ক্ষেত্রে ৫টি রাশির ভাগ্য অত্যন্ত শুভ এবং অনুকূল তাদের ভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। শেয়ার বাজার,লটারি ও ফাটকা অর্থ লাভে সাহায্য করে রাহু গ্রহ। দেবীপক্ষে এই রাহু গ্রহের সাপেক্ষে কোন রাশির জাতকদের লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে,তা আলোচনা করা হল।
১) মেষ রাশিঃ মেষ রাশির একাদশ স্থানে রাহু গ্রহের অবস্থান থাকা এই রাশির জাতকদের জন্য লটারির টিকিট কাটার এটি বেশ ভালো সময়। ফাটকা আয়ের জন্য়নতুন করে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
২)বৃষ রাশিঃ বৃষ রাশির কর্মস্থানে রাহু থাকায় হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। এই সময় লটারি কেনায় বিশেষ গুরুত্ব দিতে পারেন, তবে জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী খুব বেশি বড় অঙ্কের টিকিট কেটে ঝুঁকি না নেওয়াই ভাল।
৩) কন্যা রাশিঃ বর্তমানে কন্যা রাশির ষষ্ঠে রাহু থাকায় রাহুর বলবত্তা বৃদ্ধি পেয়েছে,তাই মহালয়া এবং দেবীপক্ষের শুরুর সময়টি কন্যা রাশির জাতক-জাতিকার লটারি প্রাপ্তির জন্য সবচেয়ে শুভ সময়। আপনারা চাইলে নিজেদের ইচ্ছামতো অঙ্কের টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন।
৪) ধনু রাশিঃ ধনু রাশির তৃতীয় ঘরে রাহু অবস্থান করায় অনাকাঙ্খিত, অযাচিত অর্থ আয়ের সুযোগ আসতে পারে। দেবী পক্ষের শুভ লগ্নে শেয়ার বাজার,ফাটকা আয় বা লটারী সুত্র থেকে বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। চেষ্টা করতে পারেন।
৫) কুম্ভ রাশিঃ কুম্ভ রাশি ঘর হল শনির আমোদ প্রমোদের ঘর,সেখানে বন্ধু গ্রহ রাহু থাকায় হঠাৎ হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ দেখা দেবে। দেবীপক্ষের এই সময় লটারির দিক থেকে কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য সময়টি যথেষ্ট অনুকূল এবং ইতিবাচক রয়েছে।
জ্যোতিষেরা শুধু লটারি প্রাপ্তির যোগের কথা বলতে পারে,পাঠক নিজের দায়িত্বে সিদ্ধান্ত নেবেন।
লটারি থেকে দূরে, সাবধানে থাকুন!
১)মিথুন রাশিঃ মিথুন রাশির নবম ঘরে রাহু থাকায় এই রাশির জাতক-জাতিকাদের জন্য দেবীপক্ষের শুরুটা লটারির ক্ষেত্রে একেবারেই ভালো দেখা যাচ্ছে না। মিথুন রাশির ক্ষেত্রে লাভের চেয়ে বড় অঙ্কের অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে।
২) কর্কট রাশিঃ কর্কট রাশির জাতকদের অষ্টমে রাহু মারক ঘরে থাকায় বড় অঙ্কের টিকিট কাটা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোন লটারির টিকিট না কাটাই ভাল।