বৈদিক জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী, ১৩ নভেম্বর ২০২৬ সিংহ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলের সংযুক্তির ফলে তৈরি হচ্ছে শক্তিশালী 'গুরু-মঙ্গল যোগ'। পঞ্জিকাভেদে ১২ নভেম্বর রাত প্রায় ৮টার পর মঙ্গল কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, যেখানে দেবগুরু বৃহস্পতি আগে থেকেই অবস্থান করছেন। জ্যোতিষ গণনা ও পন্ডিতগণের মত অনুযায়ী, এই শুভ যোগের ফলে আগামী ২৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রধানত মেষ, কর্কট, সিংহ, তুলা, বৃশ্চিক, ধনু ও কুম্ভ রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারেন।
মেষ রাশিঃ মেষ রাশির পঞ্চম ঘরে এই যোগ তৈরি হওয়ায় কেরিয়ার ও চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে।
কর্কট রাশিঃ কর্কট রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধন ও সম্পদের স্থানে এই যুতি তৈরি হচ্ছে। এর প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। কর্মক্ষেত্রে নিজের পরিশ্রমের যথাযথ সুফল পাবেন।
সিংহ রাশিঃ এই যোগ সিংহ রাশিতেই তৈরি হচ্ছে। এর ফলে কর্মক্ষেত্রে সম্মান ও পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা সফল হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে।
তুলা রাশিঃ তুলা রাশির একাদশ বা লাভের ঘরে এই সংযোগ ঘটছে। আগের কোনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরিতে পদোন্নতির রাস্তা খুলতে পারে।
বৃশ্চিক রাশিঃ রাশির অধিপতি মঙ্গল দশম অর্থাৎ কর্মভাবে গমন করায় চাকরি ও ব্যবসায় বড় সাফল্য আসতে পারে। যারা নতুন চাকরির খোঁজ করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল।
ধনু রাশিঃ নবম বা ভাগ্য স্থানে গুরু-মঙ্গল যোগ তৈরি হওয়ায় ভাগ্যের পূর্ণ সমর্থন মিলবে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা বা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে।
কুম্ভ রাশিঃ সপ্তম ঘরে এই যুতির প্রভাবে অংশীদারি ব্যবসায় বড় লাভ হতে পারে। কর্মজীবনে নতুন দায়িত্ব ও অর্থলাভের সুযোগ তৈরি হবে।