শাড়ির ইতিহাস খুব একটা স্পষ্ট নয়। তবে ইতিহাসের পাতায় যদি চোখ রাখেন তাহলে দেখতে পাবেন, আদিম যুগের নারীরা নিজেদের লজ্জা নিবারণ করতে বস্ত্র হিসেবে বেছে নিয়েছিল ছাল বাক্ ল । তারপর সময় যত এগিয়েছে, মানুষও তত উন্নত হয়েছে, আর তার পোশাকের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। প্রথমদিকে চল শুরু হয় সর্বাঙ্গে একটুকরো কাপড় জড়িয়ে পরার। ওই ধরনের বস্ত্রকে বলা হত শাড়ি। এই শাড়ি কালক্রমে বাঙালি নারীর আভিজাত্যের পোশাক হয়ে দাঁড়ায়।
ধীরে ধীরে পোশাকের ধরন যেমন বদলেছে, তার সাথে তেমন বদলেছে পরার ধরনও। সর্বসাধারণের মধ্যে আধুনিক শাড়ি পরার চলটা আসে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের হাত ধরে। গ্রামবাংলার শাড়ি ও শহরের শাড়ি পরার ধরনের মধ্যে ছিল ভিন্নতা। পরের দিকে শাড়ি পরার ধরনে আসল বিপুল পরিবর্তন। ওই সময়ে সারা শরীর শাড়ি দিয়ে ঢাকতে হত, সেই সঙ্গে শাড়ির সাথে পরতে হত ফুলহাতা ব্লাউজ। তখন এক প্যাচে শাড়ির ক্ষেত্রেও পরিবর্তন আসে। বাঙালি নারীদের মধ্যে শাড়ির পর চল থাকলেও, অবাঙালি নারীদের মধ্যেও শাড়ি পরার প্রবণতা এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
প্রাচীনকাল থেকে শুরু করে আজকের সময়ে এসেও যেন শাড়িই নারীর অঙ্গ। আধুনিক পোশাকের ছোঁয়া যতই আসুক না কেন বঙ্গনারীর কাছে শাড়িটাই যেন প্রথম পছন্দ। তাই তো কথায় আছে \'নারীর সৌর্ন্দযের পরিপূর্ণতা পায় শাড়িতে, আর শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর বঙ্গনারী\'।যত দিন গেছে সময় ততই বদলেছে, তার সাথে বদলেছে মানুষের আচার-ব্যবহার, রীতি-নীতি সবকিছুই, শুধু বদলায়নি নারীর জীবন থেকে শাড়ি পড়ার অভ্যাসটা। তাই তো অফিস-কাছারি, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই নারীর পছন্দের পোশাকের তালিকায় শাড়ির নাম রয়েছে। বাংলার তাঁতের শাড়ি জগৎবিখ্যাত। শান্তিপুর, ফুলিয়া, ধনেখালি। এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমানের টাঙ্গাইল(এই শাড়ির উৎপত্তিস্থল বাংলাদেশে, আর তার থেকেই নামকরণ হয়েছে এই শাড়ির), পুরুলিয়ার সিল্ক, বিষ্ণুপুরের বালুচরী ও স্বর্ণচুরী, মুর্শিদাবাদের সিল্ক, বেগমপুরের বেগমপুরী এবং শান্তিনিকেতনের বাটিকের শাড়ি। বেশিরভাগ শাড়ির নামকরণ কিন্তু সেই জায়গার ওপর ভিত্তি করেই হয়েছ। পশ্চিমবঙ্গ ছাড়া আরও অন্যান্য রাজ্যের জনপ্রিয় শাড়ির তালিকা নিচে দেওয়া হলঃ
উড়িষ্যার সম্বলপুরী, বোমকাই,
তামিলনাডুর কাঞ্জিভরম
উত্তরপ্রদেশের বেনারসী সিল্ক
আসামের মুগা সিল্ক, আসাম সিল্ক
বিহারের তসর, কলমকারি
কেরালার কাসাভু
মহারাষ্ট্রের পৈঠানি
গুজরাটের তানচৈ, বন্ধিন, পাটোলা
মধ্যপ্রদেশের চান্দেরী
রাজস্থানের কোটা দরিয়া, লেহেরিয়া, বান্দেজ শাড়ি
পঞ্জাবের ফুলকারী
অন্ধপ্রদেশের ধরমভরম, মঙ্গলগিরি
কর্নাটকের ইক্কাত, চিন্তামনি, কসৌটি
ছত্তিশগড়ের কোসা সিল্ক
বর্তমান সময়ে দাঁড়িয়ে যতই পশ্চিমা পোশাকের রমরমা হোক, তারপরও শাড়ির পরার মানসিকতা নারীর একটুকুও বদলায় নি।