Calcutta Television Network

ফ্যাশনে নতুন অবদানঃ কচুরি পানার শাড়ি

ফ্যাশনে নতুন অবদানঃ কচুরি পানার শাড়ি

14 May 2024 , 01:47:15

নদিয়ার শান্তিপুর নামটা শুনলেই প্রথমে মাথায় আসে বিখ্যাত তাঁত শিল্পের কথা। কিন্তু আপনি কি জানেন আজকাল তাঁতের শাড়ির পাশাপাশি আরো একটি শাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে,  সেটা হল কচুরি পানা দিয়ে শাড়ি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি! কচুরি পানা দিয়ে শাড়ি তৈরি করেছেন একজন ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার কিভাবে কচুরি পানা দিয়ে শাড়ি বানালেন? সেই কাহিনিটাই রইল আপনাদের জন্য....

পুকুর বা যেকোনো জলাশয়ে, সবুজ কচুরি পানা ভরে থাকতে দেখা যায়। কচুরি পানার মাঝে মাঝে গোলাপি ফুল থাকে, এতে  সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। কচুরি পানা প্রতি সপ্তাহে দ্বিগুন বাড়ে, ফলে খুব তাড়াতাড়ি  জলাশয় গুলি কচুরি পানায় ভরে যায়,  এতটাই ভরে থাকে, যে সূর্যের আলো পৌঁছাতে পারে না জলাশয়ে,  এতে জলদূষণ  দিন দিন বৃদ্ধি হচ্ছে।  এই কচুরি পানাকে কাজে লাগিয়ে গৌরব আনন্দ নামে একজন ইঞ্জিনিয়ার নিজের বুদ্ধি খাটিয়ে, বানিয়েছেন সুন্দর শাড়ি। কী করে আবিষ্কার করলেন এই অভিনব শাড়ির? জেনে নিন...

ঝাড়খন্ডের জামশেদপুরের পরিবেশ বিষয়ক ইঞ্জিনিয়ার গৌরব আনন্দ হঠাৎ লক্ষ্য করেন, কচুরি পানার কান্ডে ফাইবার নামে সেলুলোজ থাকে। আর এই সেলুলোজ পাটের মতো, সুতোতে পরিণত হতে পারে। তিনি কচুরি পানার সেলুলোজ থেকে সুতো তৈরি করে তাঁতিদের হাতে তুলে দেন। তাঁতিরা সুতো, তন্তু আর তুলো দিয়ে তৈরি করছেন সুন্দর সুন্দর শাড়ি। কিন্তু এখানেই শেষ নয়। এর মাধ্যমে দুটো দিক বজায় রাখতে চাইছেন গৌরব আনন্দ। সেটা কী বলুন তো?

একদিকে যেমন কচুরি পানা থেকে জলাশয়কে বাঁচানো যাবে, অন্যদিকে তাঁতিদের এবং গ্রামের মহিলাদের কর্মের সংস্থান হবে। সাম্প্রতিক একটি সংস্থা এই কর্মের সাথে যুক্ত হয়েছেন। বহু মহিলা এই কর্মের সাথে যুক্ত হয়েছেন। মহিলারা সাবলম্বী হয়ে উঠছে। ২০২২ সালে গৌরব আনন্দ ইঞ্জনিয়ার ছেড়ে একটি সংস্থার সাথে যুক্ত হন। তিনি খেয়াল করেন, জলদূষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল কচুরি পানা। তারপর অনেক পরীক্ষা করার পর কচুরি পানা দিয়ে শাড়ি তৈরির কথা মাথায় আসে। একটা কচুরি পানার শাড়ি বানাতে প্রায় ২৫ কেজি কচুরি পানা লাগে। এতে জলাশয় গুলি কচুরি পানা মুক্তো হচ্ছে। আর জল দূষণ কমছে। 

 কচুরি পানার শাড়ি দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। রাজ্যের পাশাপাশি, ভিন্ন রাজ্যে, এমনকি বিদেশে এই শাড়ির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এর থেকে একদিকে যেমন পরিবেশ দূষণ মুক্ত হচ্ছে অন্যদিকে মহিলার সাবলম্বী হয়ে উঠছে।  কচুরি পানার শাড়ির দাম খুবই সামান্য, দেখতেও আর্কষণীয়, পরেও আরাম। অভিনবত্ব ও নতুনত্বের আর এক নাম কচুরি পানার শাড়ি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN