Calcutta Television Network

পৌরাণিক ও আধ্যাত্মিকতার প্রতীক খান্ডুয়া শাড়ি

পৌরাণিক ও আধ্যাত্মিকতার প্রতীক খান্ডুয়া শাড়ি

14 May 2024 , 01:52:02

ওড়িশার একটি জনপ্রিয় শাড়ি হল খান্ডুয়া।  এই শাড়ি নাকি ভগবান জগন্নাথ দেবেরও প্রিয়? এই শাড়ি পরলে পাওয়া যায়, জগন্নাথ দেবের আর্শীবাদ! জানেন এই শাড়ির ইতিহাস? কিভাবে উৎপত্তি হল এই শাড়ির? চলুন এই শাড়ির ইতিহাসে একটু নজর রাখি...

ওড়িশার ভুবনেশ্বর থেকে প্রায় ৭০ কিমি দূরে, কটক জেলার একটি ছোট গ্রাম নুয়াপাতনা, এই গ্রামেই খান্ডুয়া শাড়ি ও কাপড়ের একটি সমৃদ্ধ এবং গৌরবময় ঐতিহ্য রয়েছে। ঐতিহাসিকভাবে নুয়াপাতনার উৎপত্তি ও গুরুত্ব ভগবান জগন্নাথের মন্দির থেকে এসেছে। বুনকর  নামক গ্রামের কারিগরদের একটি অংশকে মন্দিরের কাজে সেবক  হিসাবে নিযুক্ত করা হয়েছিল। জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের জন্য আলংকারিক কাপড় বুনতে তাঁদের রাখা হয়েছিল। পরবর্তীকালে এই আলংকারিক পোশাকগুলি খান্ডুয়া শাড়ি নামে পরিচিত হয়। ওড়িয়া ভাষায় শরীরের নিচের অংশে পরিধান করা কাপড়কে খান্ডুয়া বলা হয়। ঐতিহ্যগত ভাবে কেন্তুলি খান্ডুয়া কাপড় জগন্নাথের নিম্নাঙ্গের কাপড় হিসাবে নিবেদন করা হয়। কটক ও মানিয়াবান্ধা এই দুটি স্থান শাড়ির উৎপত্তিস্থল হওয়ার কারণে, শাড়ির বাকি দুটি অংশের নাম কটকী এবং মানিয়াবান্ধি। কটকের মানিয়াবান্ধা ও নুয়াপাতনার তাঁতি সম্প্রদায় ঐতিহ্যগতভাবে এই ধরনের পাটা বুনন করত। গজপতিদের শাসনকালে, শাড়ি তৈরি করা হত এবং নিয়ে যাওয়া হত জগন্নাথ মন্দিরে। ওড়িশার বাদাখেমুন্ডি মন্দিরে নীলকন্ঠ দেবকেও  এই শাড়ি দেওয়া হয়েছিল। খান্ডুয়া সিল্কের  টুকরো দিয়ে তৈরি করা হয়, যাকে কৌকান্দিকা বলা হয়। চলুন এই শাড়ির বৈশিষ্ট্য সম্বন্ধে একটু জেনে নিই...

খান্ডুয়া শাড়ি,  রেশম ও সুতির সুতো দিয়ে বানানো হয়। সৌন্দর্য ও ডিজাইনের জন্য ব্যবহার করা হয়, জরির কাজ। এই শাড়িতে যে রঙ দেওয়া হয়, তা একেবারে প্রাকৃতিক ভাবে বানানো হয়। লাল রঙের ব্যবহার করা হয়, শাল গাছের অংশ নিয়ে। এই শাড়ির আঁচলে মন্দির, গাছ, ফুল, হাতি, পাখি, শঙ্খ, রাজহাঁস, ময়ূর ইত্যাদি মোটিফ ব্যবহার করা হয়ে থাকে। এই মোটিফ গুলি পৌরাণিক এবং আধ্যত্মিকতার প্রতীক। জানেন কেন জনপ্রিয় এই শাড়ি? চলুন জানা যাক...

এই শাড়ি প্রথম ভগবান জগন্নাথের জন্য বানানো হয়, তাই, এই শাড়িকে ভগবানের শাড়িও বলা হয়। আর্শীবাদের অনুষ্ঠানে এই শাড়ির ব্যবহার করা হয়। এই শাড়িকে ভগবানের আর্শীবাদ বলে মনে করা হয়। শুভ কাজে এই শাড়ি ব্যবহার করলে, জীবনে শুভ হয়  এবং জগন্নাথের আর্শীবাদ পাওয়া যায় বলে, মানুষের বিশ্বাস। তাই আর্শীবাদী তত্ত্ব হিসেবে এই শাড়ির ব্যবহারের প্রচলন আছে। ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্যের চিহ্ন এই খান্ডুয়া শাড়ি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN