Calcutta Television Network

ডেটা সায়েন্সে ক্যারিয়ার গড়তে চান? আইআইটি মাদ্রাজ দিচ্ছে বড় সুযোগ

ডেটা সায়েন্সে ক্যারিয়ার গড়তে চান? আইআইটি মাদ্রাজ দিচ্ছে বড় সুযোগ

24 February 2026 , 11:53:17 am

ব্যবসা এখন আর শুধু অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়... ডেটাই আজকের মূল চালিকাশক্তি। সেই ডেটা সায়েন্সকে বাণিজ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করে নতুন প্রজন্মকে তৈরি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে Indian Institute of Technology Madras। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চালু হয়েছে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (BS) ডিগ্রি কোর্স- ‘ম্যানেজমেন্ট অ্যান্ড ডেটা সায়েন্স’।

এই কোর্স সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পড়ানো হবে। ফলে স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট সংযোগ থাকলেই ক্লাসে যোগ দেওয়া সম্ভব। তবে প্রতিটি সেমেস্টারে কুইজ ও পরীক্ষার জন্য নির্দিষ্ট কেন্দ্রে সশরীরে উপস্থিত থাকতে হবে।

দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ যে কোনও শিক্ষার্থী আবেদন করতে পারবেন। শর্ত একটাই... উচ্চ মাধ্যমিকে ইংরেজি ও গণিত থাকতে হবে। কলা বা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরাও সমানভাবে আবেদনযোগ্য।

কোর্সের গঠনও বেশ নমনীয়। এক বছরের মধ্যে শেষ করলে ফাউন্ডেশন সার্টিফিকেট, দুই বছরে ডিপ্লোমা, আর তিন বা চার বছর সম্পূর্ণ করলে ডিগ্রি অর্জনের সুযোগ থাকছে। ফলে নিজের সুবিধা অনুযায়ী পড়াশোনার সময়সীমা নির্ধারণ করা যাবে।

ভর্তি হতে হলে একটি লিখিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় পাশ করার পর তিন বছরের মধ্যে কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। প্রথম বার ফল সন্তোষজনক না হলে দ্বিতীয় বার পরীক্ষায় বসার সুযোগও রয়েছে (অতিরিক্ত ২,০০০ টাকা ফি প্রযোজ্য)। আবেদনমূল্য ৪,০০০ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ মে, আর প্রবেশিকা পরীক্ষা হবে ১৯ জুলাই। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN