পশুচিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য বড় সুযোগ নিয়ে হাজির হয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University)। বিশ্ববিদ্যালয়ের রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাসে শুরু হয়েছে মাস্টার অফ ভেটেরিনারি সায়েন্স (MVSc) কোর্সে ভর্তি প্রক্রিয়া।
এই কোর্সে মোট ১৫টি আসন রয়েছে এবং ১৬টি বিষয়ের মধ্যে থেকে পড়ুয়ারা নিজেদের পছন্দের মেজর বেছে নিতে পারবেন। উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে রয়েছে অ্যানিমেল জেনেটিক্স, লাইভস্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইভস্টক প্রোডাক্টস টেকনোলজি, ভেটেরিনারি অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, প্যারাসাইটোলজি, ফার্মাকোলজি, টক্সিকোলজি, ভেটেরিনারি মেডিসিন, সার্জারি অ্যান্ড রেডিয়োলজি সহ আরও নানা শাখা।
ভর্তির জন্য প্রার্থীদের ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (Indian Council of Agricultural Research) আয়োজিত অল ইন্ডিয়া এন্ট্রান্স এগ্জ়ামিনেশন ফর অ্যাডমিশন (AIEEA-PG) পরীক্ষায়। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করবে বিশ্ববিদ্যালয়।
আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। ফর্ম জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি ৯০০ টাকা। মার্চ মাস থেকেই রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাসে ক্লাস শুরু হওয়ার কথা। যাঁরা গবেষণা ও পশুস্বাস্থ্য ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুযোগ।