Calcutta Television Network

স্নাতকোত্তরদের জন্য সুখবর! গবেষণা প্রকল্পে জেআরএফ নিয়োগ

স্নাতকোত্তরদের জন্য সুখবর! গবেষণা প্রকল্পে জেআরএফ নিয়োগ

9 April 2026 , 10:44:54 am

গবেষণার জগতে কাজ করতে আগ্রহী স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। সংস্থার একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগ করা হবে। মোট একটি শূন্যপদ রয়েছে। এই গবেষণা প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।

এই পদে নির্বাচিত প্রার্থীকে ওষুধ গবেষণা সংক্রান্ত প্রকল্পে কাজ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের মেডিসিনাল কেমিস্ট্রি বা লাইফ সায়েন্সেস শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মলিকিউলার বায়োলজি, পেপটাইড সিন্থেসিস বা অর্গানিক সিন্থেসিস বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) অথবা জিপ্যাট (গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট) পরীক্ষার মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

নিযুক্ত প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এই পদে প্রতি মাসে প্রায় ৩৭,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। গবেষণা প্রকল্পটির মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে। 

প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

আগ্রহী প্রার্থীদের ই-মেলের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল। আবেদন করার সময় প্রয়োজনীয় নথি এবং শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে National Institute of Pharmaceutical Education and Research Kolkata-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN