Calcutta Television Network

যোগ্যতার ভিত্তিতে বৃত্তি! আইএসিএস-এ আবেদন শুরু...

যোগ্যতার ভিত্তিতে বৃত্তি! আইএসিএস-এ আবেদন শুরু...

19 February 2026 , 11:55:45 am

উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখা পড়ুয়াদের জন্য সুখবর। যাদবপুরের ঐতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠান Indian Association for the Cultivation of Science (আইএসিএস) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাধিক বিষয়ে ভর্তির সুযোগ দিচ্ছে। আবেদন গ্রহণ করা হবে অনলাইনে, তবে ভর্তির জন্য উত্তীর্ণ হতে হবে জাতীয় স্তরের প্রবেশিকায়।

এই শিক্ষাবর্ষে বিএস-এমএস, এমএস এবং ইন্টিগ্রেটেড এমএস-পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া হবে। পড়াশোনার বিষয়গুলির মধ্যে রয়েছে অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, মেটিরিয়ালস সায়েন্সেস, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস। যোগ্যতার ভিত্তিতে পড়ুয়ারা মাসিক বৃত্তির সুযোগও পেতে পারেন।

বিএস-এমএস কোর্সে ভর্তির জন্য ২০২৫ বা ২০২৬ সালে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। এমএস বা ইন্টিগ্রেটেড এমএস-পিএইচডি কোর্সে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রি আবশ্যক। স্নাতকের শেষ বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন।

ভর্তির যোগ্যতা নির্ধারণ হবে জাতীয় পরীক্ষার মাধ্যমে। বিএস-এমএস কোর্সে ভর্তি হবে IISER Aptitude Test (আইএটি) ২০২৬-র স্কোরের ভিত্তিতে। রসায়ন, জীববিদ্যা, পদার্থবিদ্যা ও গণিতে এমএস কোর্সে ভর্তি নেওয়া হবে Joint Admission Test for Masters (জ্যাম)-এর মাধ্যমে। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তরের জন্য বিবেচনা করা হবে Graduate Aptitude Test in Engineering (গেট) ২০২৬-এর স্কোর বা প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকা।

আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আইএসিএস-এর ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। গবেষণার জগতে পা রাখতে চাইলে এ সুযোগ হাতছাড়া না করাই ভালো।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN