Calcutta Television Network

ফ্যাশন দুনিয়ায় কেরিয়ার গড়তে চান! জেনে নিন, কোথায় কীভাবে করবেন আবেদন...

ফ্যাশন দুনিয়ায় কেরিয়ার গড়তে চান! জেনে নিন, কোথায় কীভাবে করবেন আবেদন...

24 March 2026 , 02:51:43 pm

ফ্যাশন ও পোশাক নকশা নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন অনেকেই। সেই স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (FDDI)। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের জন্য এই প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু করেছে। ফ্যাশন ও ডিজ়াইনিংয়ের জগতে পা রাখতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।


এই ডিপ্লোমা কোর্সে ফ্যাশন ডিজ়াইন, ফুটঅয়্যার টেকনোলজি, রিটেল ফ্যাশন ম্যানেজমেন্ট এবং লেদার অ্যাক্সেসরিজ় অ্যান্ড ব্যাগ ডেভেলপমেন্ট-সহ একাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। কোর্সটি দু’টি মডিউলে ভাগ করা হয়েছে। পড়ুয়ারা চাইলে প্রথম মডিউল শেষ করেই কোর্স সম্পন্ন করতে পারেন। তবে যারা দু’টি মডিউল সম্পূর্ণ করবেন, তারা ডিপ্লোমা ডিগ্রি পাবেন এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকেই ব্যাচেলর অফ ডিজ়াইন (B.Des) করার সুযোগও পেতে পারেন।

কোর্সের জন্য ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত ফি ধার্য করা হয়েছে। ক্লাস করার সুযোগ থাকবে দেশের বিভিন্ন শহরের ক্যাম্পাসে-যেমন কলকাতা, নয়ডা, চেন্নাই এবং হায়দ্রাবাদ-সহ মোট ১২টি শাখায়। তবে লেদার অ্যাক্সেসরিজ় অ্যান্ড ব্যাগ ডেভেলপমেন্ট কোর্সটি মূলত নয়ডা, হায়দরাবাদ ও কলকাতা ক্যাম্পাসে পরিচালিত হবে।


প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ডিপ্লোমা কোর্সের ক্লাস শুরু হবে ২০ এপ্রিল থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি ডাকযোগেও আবেদন জানানোর সুযোগ রয়েছে।

উল্লেখ্য, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। আর কোর্স ফি জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল। তাই যারা ফ্যাশন ডিজ়াইনিং বা পোশাক শিল্পে ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য এটি একটি সময়োপযোগী সুযোগ।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN