Calcutta Television Network

স্নাতক পাস করলেই মিলবে এমবিএ-র সুযোগ: শিবপুর আইআইইএসটি-তে ভর্তি প্রক্রিয়া শুরু, রইল বিস্তারিত

স্নাতক পাস করলেই মিলবে এমবিএ-র সুযোগ: শিবপুর আইআইইএসটি-তে ভর্তি প্রক্রিয়া শুরু, রইল বিস্তারিত

16 February 2026 , 05:20:35 pm

শিবপুরের আইআইইএসটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজি শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এমবিএ করার সুবর্ণ সুযোগ। সেই কারণেই সম্প্রতি উল্লেখিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, চলতি বছরের শিক্ষাবর্ষের জন্য মাস্টার্স অফ বিজনেস এডমিস্টাশন-এ পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। 

ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সাইন্স-এর পক্ষ থেকে ভর্তির প্রক্রিয়া আয়োজন করা হবে। এই কোর্সটি হবে টানা ২বছর ধরে। সব মিলিয়ে শূন্যস্থান রয়েছে ৬০টি। এর মধ্যে আবার সংরক্ষিতদের জন্য কিছু আসন রাখা হয়েছে। এমবিএ মোট চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। চারটি সেমিস্টারের মধ্যে আবার স্পেশ্যালাইজেশন করা যাবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অপারেশন্স ম্যানেজমেন্ট বিষয়ের উপর। উল্লেখিত বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাস করতে হবে।

তবে, আগে থেকে বলে রাখা ভাল যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত আছেন, তাঁরা সংশ্লিষ্ট কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে কোর্সে। সংরক্ষিতদের আবেদনমূল্য দিতে হবে ১০০০টাকা ও অসংরক্ষিতদের দিতে হবে ১,৫০০ টাকা। পড়ুয়াদের ইন্টারভিউয়ের জন্য নাম ঘোষণা করা হবে আগামী ২ এপ্রিল। মেধাতালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল। বিভিন্ন শর্তাবলি বিস্তারিত জানতে (https://www.iiests.ac.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN