গবেষণার জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এল সিকিম বিশ্ববিদ্যালয়। কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়।
এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ (NHMS)-এর অর্থসাহায্যে। বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২০,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে জিয়োলজি, আর্থ সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (M.Tech) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
এছাড়াও রিমোট সেন্সিং সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। আবেদনকারীদের অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহীরা প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এরপর সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই পদে আবেদন করার শেষ তারিখ ২৯ মার্চ ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত নজরে রাখার কথা বলা হয়েছে।
গবেষণায় আগ্রহী তরুণদের জন্য হিমালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার এটি একটি উল্লেখযোগ্য সুযোগ।