বলিউডের চিরসবুজ 'ড্রিম গার্ল' তথা প্রবীণ সাংসদ হেমা মালিনীর ৭৮ বছরে পা, তার জন্মদিনটি হয়ে উঠল অত্যন্ত আনন্দঘন ও বিশেষ। দেশের রাজনৈতিক মহল ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং জিতেন্দ্র সিং সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়ে হেমা মালিনীর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ার, সমাজসেবা এবং ভারতীয় সংস্কৃতি ও নৃত্যকলায় অবদানের কথা স্মরণ করে প্রত্যেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
রাজনীতির পাশাপাশি ভারতীয় ধ্রুপদী নৃত্য এবং রূপালী পর্দায় তাঁর অনবদ্য অবদান তাঁকে প্রতিটি প্রজন্মের কাছে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সহকর্মী থেকে শুরু করে অগুনতি অনুরাগী- সকলের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় পূর্ণ তিনি । এই দিনটি প্রমাণ করল যে কোটি কোটি মানুষের হৃদয়ে তাঁর স্থান আজও কতটা অটুট এবং চিরকালীন!