সিনেমা জগৎ মানেই এক বিরাট উচ্ছাস , আর সেখানে যখন খোদ রজনীকান্তের উপস্থিতি, তখন উন্মাদনা যে আকাশছোঁয়া হবে তা বলাই বাহুল্য। রূপালি পর্দায় মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা "জেলার ২"। আর এই খবর সামনে আসতেই সারা দেশের সিনেমা হলগুলোর বাইরে শুরু হয়ে গেছে এক উন্মত্ত উৎসবের আমেজ-পুরোদমে চলছে সেলিব্রেশন !
দর্শকদের এই উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে এটি কেবল একটি ছবির মুক্তি নয়, বরং কোনো বিশাল উদযাপনের রাত। রঙিন ব্যানার, বিশাল কাটআউট, ঢাক-ঢোল আর উল্লাসে ফেটে পড়েছেন থলাইভা-র ফ্যানকুল। পর্দায় প্রিয় সুপারস্টারকে ফের একবার 'টাইগার মুথুভেল পাণ্ডিয়ান' অবতারে দেখার রোমাঞ্চ ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।
প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর এই সিক্যুয়েলটি নিয়ে প্রত্যাশার পারদ প্রথম থেকেই ছিল একেবারে তুঙ্গে। প্রেক্ষাগৃহের ভেতরে তিল ধারণের জায়গা নেই, আর বাইরে ভক্তদের এই নাচ-গান ও বাজি ফাটানো প্রমাণ করে দিল যে রজনীকান্ত নামটাই এক চিরন্তন আবেগ। বক্স অফিসে এই ছবি সব রেকর্ড ভাঙতে প্রস্তুত, আর এই জশন তারই সূচনা!