Calcutta Television Network

মহাকাব্যের আন্তর্জাতিক ঝলক: এ যেন ত্রেতা যুগের রাম ও রাবণের দুনিয়া নিয়ে এল 'রামায়ণ'!

মহাকাব্যের আন্তর্জাতিক ঝলক: এ যেন ত্রেতা যুগের রাম ও রাবণের দুনিয়া নিয়ে এল 'রামায়ণ'!
16 October 2026 03:03:16 pm

বলিউডের প্রতীক্ষিত মেগা বাজেট ছবি 'রামায়ণ'-এর নির্মাতারা সম্প্রতি এর একটি জমকালো আন্তর্জাতিক ট্রেলার প্রকাশ করেছেন। এই ঝলকটি আসার পর থেকেই বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

ট্রেলারটিতে ভারতীয় সংস্কৃতির গভীরতাকে আধুনিক ভিএফএক্স (VFX) এবং আন্তর্জাতিক মানের গ্রাফিক্সের সাথে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওতে একদিকে যেমন শ্রীরামের আদর্শ, শান্তি এবং ধর্মপ্রতিষ্ঠার সুর ফুটিয়ে তোলা হয়েছে, তেমনই অন্যদিকে লঙ্কাপতি রাবণের বিশাল এবং রহস্যময় দুনিয়া এক অন্য মাত্রার শিহরণ জাগিয়েছে। দুই বিপরীত মেরুর এই চরিত্র এবং তাদের বিশাল সাম্রাজ্যের ভিজ্যুয়াল রূপায়ন দর্শকদেরমনে জায়গা করে নিয়েছে।

পরিচালক ও সংশ্লিষ্ট টিম এই মহাকাব্যকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রেলারটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং দর্শকরা বড় পর্দায় এই প্রাচীন ইতিহাস দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারতীয় পৌরাণিক কাহিনীর ওপর তৈরি এই প্রজেক্টটি হলিউডের ব্লকবাস্টার ছবির থেকেও কোনো অংশে কম যাবেনা বলেই মনেকরছেন বিশেষজ্ঞরা।








Related Posts
×
  • CTVN