ল্যাকমে ফ্যাশন উইক ২০২৬-এর মঞ্চে ভারতীয় সংস্কৃতির জমকালো ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেতা আলি ফজল। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির পোশাক ব্র্যান্ড 'তাসভা'-র জন্য র্যাম্পে হেঁটে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
এবারের এই বিশেষ সংগ্রহে নিখুঁত ভারতীয় কারুশিল্পের এক অনন্য নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে ট্র্যাডিশনাল আরি ওয়ার্ক, জটিল জর্দোসি এবং নজরকাড়া মিরর ওয়ার্কের কাজ। পোশাকের টেক্সচার ও গভীরতা বাড়াতে অ্যাপ্লিক এবং পার্ল এমবেলিশমেন্টের চমৎকার ব্যবহার করা হয়েছে।
শোস্টপার হিসেবে র্যাম্পে নেমে আলি ফজল ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং এই সৃষ্টিকে এক "সুন্দর সংযোজন" বলে অভিহিত করেন। তাঁর আত্মবিশ্বাসী ও মার্জিত উপস্থিতি আধুনিক যুগের ফ্যাশনপ্রেমীদের মনে এক নতুন ছাপ ফেলেছ, যা সমসাময়িক স্টাইলের সাথে নিজেদের শিকড়কে জোড়ার বার্তাই দেয়।