Calcutta Television Network

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে আক্কির বৈঠক! রাজ্যের নতুন ফিল্ম পলিসি নিয়ে বিশেষ আলোচনা

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে আক্কির বৈঠক! রাজ্যের নতুন ফিল্ম পলিসি নিয়ে বিশেষ আলোচনা
18 October 2026 03:24:48 pm

বলিউডের খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমার এবার হাজির হলেন উত্তরাখণ্ডে। সম্প্রতি তিনি সৌজন্য সাক্ষাৎ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। এই বিশেষ বৈঠকেরাজ্যের ফিল্ম পলিসি বা চলচ্চিত্র নীতি এবং পাহাড়ি রাজ্যে সিনেমার শুটিংয়ের পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী অভিনেতাটিকে একটি চারাগাছ ও ঐতিহ্যবাহী উত্তরীয় দিয়ে স্বাগত জানান।

উত্তরাখণ্ড বরাবরই বলিউড ফিল্ম  নির্মাতাদের অন্যতম পছন্দের শুটিং স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে আরও বেশি করে সিনেমার শুটিং হোক এবং স্থানীয় প্রতিভারা সুযোগ পাক, সেটাই এই আলোচনার মূল লক্ষ্য ছিল। মুখ্যমন্ত্রী ধামি সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাতের ছবি শেয়ার করে অক্ষয় কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দর্শকদের পাশাপাশি রাজনৈতিক মহলেও এই হাই-প্রোফাইল বৈঠকটি দারুণ সাড়া ফেলেছে। বলিউড সুপারস্টারের সঙ্গে উত্তরাখণ্ডের এই নতুন উদ্যোগ ভবিষ্যতে রাজ্যটিকে সিনেমার একটি অন্যতম বড় হাব হিসেবে গড়ে তুলবে বলেই আশা করা হচ্ছে!


। 

Related Posts
×
  • CTVN