Calcutta Television Network

শতাব্দীর সবচেয়ে বড় বোমা! বিয়ে না করেও বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ সালমান খানের, ‘কফি উইথ করণ’-এ খোলামেলা ভাইজান!

শতাব্দীর সবচেয়ে বড় বোমা! বিয়ে না করেও বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ সালমান খানের, ‘কফি উইথ করণ’-এ খোলামেলা ভাইজান!
15 October 2026 02:13:10 pm

বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর মানেই সালমান খান। তাঁর বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। সম্প্রতি করণ জোহরের তুমুল জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নতুন মরসুমের প্রথম এপিসোডে হাজির হয়ে ভাইজান যা বললেন, তাতে রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়! চিরকাল একা থাকার সিদ্ধান্ত নিয়ে মুখ খোলার পাশাপাশি সলমন এক্কেবারে সপাটে ঘোষণা করে দিয়েছেন- "অবশ্যই, আমারও একদিন সন্তান হবে!"   

শোয়ে সালমান  খান খোলামেলাভাবে জানান যে একা থাকাটা তাঁর নিজের পছন্দ, তাঁকে কেউ আটকে রাখেনি। তবে বাবা হওয়ার স্বপ্ন তাঁর মনেও সুপ্ত রয়েছে, সঠিক সময়ে ঠিক সন্তান আসবে। করণের সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ভাইজানের এই বিস্ফোরক মন্তব্য নেটদুনিয়ায় এখন হট কেক।

 বিয়ের পিঁড়িতে না বসেও সালমানের এমন ফাদারহুড গোলস ঘোষণা করার স্টাইল দেখে ভক্তদের চোখ কপালে উঠেছে। ভাইজানের এই স্পাইসি এবং বিন্দাস মেজাজ আবারো একবার  প্রমাণ করে দিল, তিনি লাইমলাইটে থাকতে এবং চমক দিতে আজও একাই একশ!   


Related Posts
×
  • CTVN