সৈফআলি খানের সঙ্গে কপিল শর্মার কমেডি শোয়ে হাজির হয়ে এক অন্য মাত্রার বিনোদন উপহার দিয়েছেন করিনা কাপুর খান। শো-র সেই মজার এবং জমজমাট পর্বটি দেখার পর কারিনা সোশ্যাল মিডিয়ায় কপিল শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে 'অ্যাবসোলিউট স্টার' অর্থাৎ এক এবং অদ্বিতীয় তারকা বলে সম্বোধন করেছেন তিনি।
করিনার এই মিষ্টি মন্তব্য এবং শো-র অসাধারণ রসায়ন ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে। সইফের কুল মেজাজ আর কপিলের চিরচেনা হাসির খোরাক- সব মিলিয়ে দর্শকরা এই জুটির কেমিস্ট্রি দারুণ উপভোগ করেছেন। বলিউড ডিভার এমন খোলামেলা প্রশংসা আরও একবার প্রমাণ করে দিল যে কপিলের কমেডি ম্যাজিক সেলিব্রিটিদেরও সমানভাবে মুগ্ধ করে। শো-র অফুরান বিনোদন এবং করিনার এই প্রতিক্রিয়া নেটপাড়ায় এখন অন্যতম চর্চার বিষয়!