Calcutta Television Network

ক্যামেরার সামনে দাঁড়ালেই নিজেকে মনে হয় 'জীবন্ত'! ৩০ বছরের অভিনয় জীবনের বড় সত্যি ফাঁস করলেন রানী

ক্যামেরার সামনে দাঁড়ালেই নিজেকে মনে হয় 'জীবন্ত'! ৩০ বছরের অভিনয় জীবনের বড় সত্যি ফাঁস করলেন রানী

13 January 2026 , 11:26:57 am

'ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব' বাংলা জনপ্রিয় গানের এই কলি যেন প্রতিটা মানুষের জীবনে একটা না একটা দিন সত্যি হয়ে ওঠে। এই সূত্র ধরে বলা ভালো, আজ থেকে ঠিক ৩০ বছর আগে মুম্বই শহরের বিনোদন জগতে পা রেখেছিলেন রানী মুখার্জি। আর, প্রথম ছবির মাধ্যমে তিনি বুঝেছিলেন অভিনয় জগতের মর্ম। সম্প্রতি অভিনেত্রী তার পেশাগত জীবনে পার করলেন ৩০ বছর। আর, এই ৩০ বছর কাটানোর উপলক্ষে তিনি ফিরে গেলেন সেই সময় যখন তিনি বিনোদন দুনিয়ার সম্পর্কে ছিলেন একেবারেই অনভিজ্ঞ। সকলের সঙ্গে ভাগ করে নিলেন এতগুলো বছরের অভিজ্ঞতা অনুভূতি। প্রসঙ্গত, ১৯৯৭ সালের মুক্তি পাওয়া 'রাজা কি আয়েগি বারাত' ছিল তার প্রথম হিন্দি ছবি। 

এর আগে, তিনি ১৯৯৬ তে করেছিলেন বাংলা সিনেমা। রানী মুখার্জী লিখেছেন, প্রথম সিনেমাতে অভিনয় করি তিনি বুঝেছিলেন অভিনয় জীবন গ্ল্যামার দুনিয়ার থেকে অনেকটা বড়, অনেক কিছুর ঊর্ধ্বে থাকে। তিনি আরো জানান এখনো ক্যামেরার সামনে দাঁড়ালে তার মনে হয় প্রথমবারের মতন তিনি সঠিক দিচ্ছেন। এতগুলো বছর পর এসেও তিনি বলেন। ইনি স্বপ্নকে কখনও ছুঁয়ে দেখেননি। বরং, স্বপ্ন তাকে খুঁজে নিয়েছেন। এতগুলো বছরে কাজের সঙ্গে ভালোবাসা তার আরো গভীর হয়েছে। 

এই কথার পরিপ্রেক্ষিতে তিনি জানান, তার মনে হয় কোন কিছু যদি ভালোবেসে করা যায় তাহলে বোঝাই যায় না কখন সময় চলে যায়। আর কাজের কথা বলতে গেলে, তার এখনও মনে হয় ক্যামেরার সামনে দাঁড়ালে নিজেকে জীবন্ত বলে মনে হয়। বলাই বাহুল্য, আগামী দিনে অভিনেত্রীর বড় পর্দায় রিলিজ হতে চলেছে মর্দানি সিনেমার সিকুয়েল, 'মর্দানি ৩'। এই বছরে পুনরায় দর্শকেরা পর্দায় দেখতে পাবে শিবানী শিবাজী রায়কে। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি, যার জন্য অপেক্ষায় রয়েছে অগুনিত দর্শক।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN