Calcutta Television Network

ক্ষত সারায় কোষের ‘বর্জ্য বমি’! ক্যানসারের চিকিৎসায় নয়া দিগন্ত...

ক্ষত সারায় কোষের ‘বর্জ্য বমি’! ক্যানসারের চিকিৎসায় নয়া দিগন্ত...

9 September 2025 , 07:28:32 pm

আমাদের শরীরের ভেতরে প্রতিদিন ঘটে যায় অসংখ্য আশ্চর্য ঘটনা। আঘাত লাগলে বা শরীরে কোনও সংক্রমণ হলে কোষ নিজেরাই লেগে পড়ে ক্ষত সারানোর কাজে। 

সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, ক্ষত সারানোর জন্য কোষের একটি একেবারে নতুন কৌশল- কোষ নাকি শরীরের ভেতরে ‘বর্জ্য বমি’ করে! নতুন প্রক্রিয়ার নাম ক্যাথারটোসাইটোসিস। 

আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এবং বেলর কলেজ অফ মেডিসিনের গবেষকরা ইঁদুরের শরীরে এই আশ্চর্য প্রক্রিয়া আবিষ্কার করেছেন। আঘাত লাগলে বা টিস্যু ক্ষতিগ্রস্ত হলে কোষ আগে নিজের ভেতরের বর্জ্য পদার্থ বের করে দেয়। তারপর সেই কোষ আবার স্টেম সেলের মতো অবস্থায় ফিরে যায়। এই দ্রুত রূপান্তরেই ক্ষত দ্রুত সারতে সাহায্য করে। গবেষকরা এই প্রক্রিয়ার নাম দিয়েছেন 'ক্যাথারটোসাইটোসিস'। 

গবেষক ড. জেফ্রি ব্রাউন জানিয়েছেন- 'কোনও আঘাতের পরে কোষের মূল কাজ হল ক্ষত সারানো। কিন্তু পরিণত কোষে এটি অনেক সময় ধীর হয়ে যায়।তখনই কাজে লাগে এই ‘বর্জ্য বের করে দেওয়া’র পদ্ধতি। এতে কোষ দ্রুত আগের অবস্থায় ফিরে গিয়ে নতুন টিস্যু তৈরি করতে পারে।' তাঁরা প্রথমে পুষ্টিকোষে এই প্রক্রিয়া দেখেছেন। তবে ধারণা করা হচ্ছে, শরীরের অন্য টিস্যুতেও একই নিয়মগুলো প্রযোজ্য হতে পারে। তবে সুখবরের পাশাপাশি রয়েছে উদ্বেগের দিকও। ক্যাথারটোসাইটোসিস একটি দ্রুত প্রক্রিয়া হলেও এটি অগোছালো ও বিশৃঙ্খল। কোষ কখনও ভুল পথে গিয়ে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করতে পারে। আর সেখান থেকেই জন্ম নিতে পারে ভয়ঙ্কর রোগ- ক্যানসার।

বিজ্ঞানীরা মনে করছেন, এই প্রক্রিয়ায় যে কোষীয় বর্জ্য জমা হয়, তা ভবিষ্যতে ক্যানসার শনাক্ত করার নতুন উপায় হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই আবিষ্কার শরীরের ক্ষত সারানোর শর্টকাট মেকানিজম প্রকাশ করেছে। এখনও পর্যন্ত আমরা ভেবেছিলাম- ক্ষত সারাতে হয়তো শুধু কোষের মৃত্যু আর নতুন কোষ জন্ম নেওয়া দরকার। কিন্তু এই গবেষণা দেখাল-কোষ নিজের ভেতর থেকে অপ্রয়োজনীয় অংশ বের করে দিয়েই আবার নতুন হয়ে উঠতে পারে। 

এতে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে অনেক নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে একইসঙ্গে ক্যানসার শঙ্কার বিষয়টিও মাথায় রেখে আরও বিস্তারিত গবেষণা জরুরি। আমাদের শরীরের ভেতর প্রতিদিন যে সব রহস্যময় ঘটনা ঘটে, তার অনেকটাই এখনও অজানা। কোষের এই ‘বর্জ্য বমি করার’ কৌশল জানাল ক্ষত সারানোর এক শর্টকাট। কিন্তু সেইসঙ্গে সতর্ক করল-এই শর্টকাটের ভিতরে লুকিয়ে থাকতে পারে ক্যানসারের বীজও!

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN