Calcutta Television Network

ডায়াবিটিসের ঝুঁকি কমাতে বিপাকীয় স্বাস্থ্য ভাল রাখা জরুরি, কোন অভ্যাসে মিলবে সুফল?

ডায়াবিটিসের ঝুঁকি কমাতে বিপাকীয় স্বাস্থ্য ভাল রাখা জরুরি, কোন অভ্যাসে মিলবে সুফল?

8 September 2026 , 02:04:53 pm

শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সুস্থ থাকার জন্য বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের বিপাকক্রিয়ায় সমস্যা দেখা দিলে রক্তে শর্করার পরিমাণ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘ দিন এই পরিস্থিতি অবিরত চলতে থাকলে বিভিন্ন অসুস্থতার আশঙ্কাও বাড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে, বিপাকীয় স্বাস্থ্য ভালো থাকলে টাইপ ২ ডায়াবিটিসসহ একাধিক রোগের ঝুঁকি কমে যায়। দৈনন্দিন জীবনে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললেই এ ক্ষেত্রে বিবিধ উপকার পাওয়া যেতে পারে। প্রথমেই প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। এর জন্য যে প্রত্যহ জিমে যেতে হবে, তা কিন্তু নয়। দিনের মধ্যে অন্তত ৩০ মিনিট নিয়ম করে হাঁটার অভ্যাসই শরীরের জন্য উপকারী হয়ে উঠতে পারে। হাঁটার সময় কখনও দ্রুত, আবার কিছু সময় স্বাভাবিক গতিতে হাঁটলে শরীর সক্রিয় থাকে। এ সমস্ত ক্ষেত্রে ইনসুলিনের কাজও ভালো ভাবে চলতে সাহায্য করে। খাবারের ক্ষেত্রেও বাড়ির পরিচিত ও পুষ্টিকর রান্নার উপর ভরসা রাখাই ভালো। শাকসব্জি, মাছ, ডিম এবং প্রয়োজন অনুযায়ী মাংস খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

অন্যদিকে, অতিরিক্ত তেল, চর্বি ও ক্যালোরিযুক্ত ফাস্ট ফুড যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। পর্যাপ্ত ঘুমও সুস্থ বিপাকক্রিয়ার জন্য প্রয়োজনীয়। প্রতিদিন মাত্র পাঁচ বা ছয় ঘণ্টা ঘুম শরীরের প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত নাও হতে পারে। ঘুমের অভাব শরীরে স্ট্রেস-সংক্রান্ত হরমোনের ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই প্রতি রাতে প্রায় সাত থেকে আট ঘণ্টা ঘুমের রুটিন তৈরী করা উচিত। মানসিক চাপও অনেক সময় শরীরের উপর বড় প্রভাব ফেলে। কাজ ও ব্যক্তিগত জীবনের নানা কারণে দুশ্চিন্তা আসতেই পারে। তবে ধ্যান, যোগাভ্যাস, প্রাণায়াম বা পছন্দের কোনও প্ৰিয় কাজের মাধ্যমে সেই চাপ কমানোর চেষ্টা করা প্রয়োজন। এ ছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোও গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরিবারে ডায়াবিটিসের ইতিহাস থাকলে বছরে অন্তত এক বার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা অবশ্যই উচিত। কারণ, ডায়াবিটিস হওয়ার আগের পর্যায়ে অনেক সময় দীর্ঘদিন কোনও স্পষ্ট লক্ষণ ধরা পড়ে না। তাই সমস্যা দেখা যাওয়ার অপেক্ষা না করে আগে থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করাই সবচেয়ে ভালো ও উৎকৃষ্ট উপায়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN