Calcutta Television Network

UPSC পাশ করলেই কি IAS? জানুন অন্য পদগুলিও...

UPSC পাশ করলেই কি IAS? জানুন অন্য পদগুলিও...

10 March 2026 , 10:34:44 am

ভারতের অন্যতম কঠিন ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষা। সম্প্রতি এই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং মোট ৯৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের প্রাপ্ত র‍্যাঙ্কের ভিত্তিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ করা হবে।

অনেকের ধারণা, এই পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) বা ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS)-এই যোগ দেওয়ার সুযোগ থাকে। কিন্তু বাস্তবে এই পরীক্ষার মাধ্যমে ২৪টিরও বেশি কেন্দ্রীয় পরিষেবা বা পদে নিয়োগ করা হয়।

চলতি বছর মোট ১,০৮৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। মেধাতালিকায় শীর্ষস্থানে থাকা প্রার্থীরা সাধারণত IAS, IFS, IPS বা ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস (IRS)-এর মতো পরিষেবায় যোগ দেওয়ার সুযোগ পান।

তবে একটু নিচের র‍্যাঙ্কের প্রার্থীদের জন্যও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ গ্রুপ–এ পরিষেবা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস, ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স এস্টেটস সার্ভিস, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস। এছাড়াও রেলওয়ে ও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন পরিষেবাতেও নিয়োগ করা হয়।

এ ছাড়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ–বি পরিষেবা। এর মধ্যে উল্লেখযোগ্য হল আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স সিভিল সার্ভিস, DANICS (দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস সিভিল সার্ভিস), DANIPS (দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ পুলিস সার্ভিস), পুদুচেরি পুলিস সার্ভিস এবং পুদুচেরি সিভিল সার্ভিস।

এই সমস্ত পরিষেবার ক্ষেত্রেই বেতন কাঠামো প্রায় একই। প্রাথমিকভাবে নিযুক্ত আধিকারিকদের মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে শুরু হয়ে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এর সঙ্গে থাকে বিভিন্ন সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN