চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে দার্জিলিং জেলা প্রশাসন। সম্প্রতি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি করা হবে অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার এবং আয়ুষ মন্ত্রাণালয়ের অধীনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। স্বাস্থ্য প্রশাসন ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে যুক্ত হওয়ার এটি একটি ভালো সুযোগ বলে মনে করছেন অনেকেই।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হেলথকেয়ার ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স বিষয়ে এমবিএ (MBA) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকা প্রয়োজন। আবেদনকারীর কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৬০ বছর।
আবেদন করবেন কীভাবে?
আগ্রহী প্রার্থীদের প্রথমে দার্জিলিং জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে গিয়ে 'Notice' এবং 'Recruitment' বিভাগে ক্লিক করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
এই পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। তাই যারা যোগ্যতা পূরণ করেন, তাঁদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।