চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (National Film Development Corporation of India)। সম্প্রতি সংস্থার তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জেনারেল ম্যানেজার (মিডিয়া ও কমিউনিকেশন) পদে কর্মী নিয়োগ করা হবে। কর্মস্থল হিসেবে নির্ধারিত হয়েছে মুম্বই এবং নয়া দিল্লি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে নির্বাচিত প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। বিশেষ আকর্ষণ হল বেতন- প্রতি মাসে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে, যা এই ক্ষেত্রের জন্য অত্যন্ত লোভনীয় বলে মনে করছেন অনেকেই।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গণজ্ঞাপন বা মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করবেন কীভাবে? আগ্রহী প্রার্থীদের প্রথমে এনএফডিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’-এ প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসারে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
এই পদে আবেদনের শেষ তারিখ ১৩ মার্চ। তাই যারা যোগ্যতা পূরণ করেন, তাঁদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মিডিয়া ও কমিউনিকেশন ক্ষেত্রে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। উচ্চ বেতন এবং কেন্দ্রীয় সংস্থায় কাজের অভিজ্ঞতা- দুয়ের মিলনে এই চাকরিটি অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠতে পারে।