আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ! গবেষণার কাজে আগ্রহী এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি খড়্গপুরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের কল্পনা চাওলা স্পেস টেকনোলজি সেলের অধীনে একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই গবেষণা প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট–২ পদে নিয়োগ করা হবে। এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩৬ মাস কাজের সুযোগ থাকছে। তবে প্রকল্পের প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল-সহ বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। ফলে যাঁদের এই শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা অবশ্যই এই সুযোগের জন্য আবেদন করতে পারেন।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আইআইটি খড়্গপুরের সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘জবস’ বিভাগ থেকে ‘টেম্পোরারি পজিশন’ অপশনে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখান থেকেই আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর।
তাই নির্ধারিত যোগ্যতা থাকলে শেষ দিনের অপেক্ষা না করে দ্রুত আবেদন করা উচিত। আবেদনের আগে সরকারি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে সমস্ত শর্ত যাচাই করে নেওয়া জরুরি।