Calcutta Television Network

জানেন কি ভগবান গণেশের দুটো বউ কেন?

 জানেন কি ভগবান গণেশের দুটো বউ কেন?
22 October 2026 • 05:53:19 pm

হিন্দু পুরাণ অনুসারে এবং লোকবিশ্বাস অনুসারে ভগবান গণেশের দুই স্ত্রী এবং তারা হলেন সিদ্ধি ও বুদ্ধি। তবে সব পুরাণে গণেশের বিয়ে সম্পর্কে আমরা শুধুমাত্র একটি  বিবরণই পাই না। এটি ঘিরে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনি।

একটি বিবরণে বলা হচ্ছে যে, সিদ্ধি ও বুদ্ধি হলেন ব্রহ্মার কন্যা। সিদ্ধি অর্থ সাফল্য বা সিদ্ধিলাভ, আর বুদ্ধি অর্থ জ্ঞান ও প্রজ্ঞা। গণেশ যেহেতু জ্ঞান, বিবেচনাশক্তি এবং বিঘ্ননাশের দেবতা, তাই তাঁর সঙ্গে সিদ্ধি ও বুদ্ধির সম্পর্ককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হয়। এই কাহিনিতে তাঁর দুই স্ত্রী যেন জীবনে সাফল্য ও প্রজ্ঞা অর্জনের প্রতীক।

আবার আরেকটি কাহিনিতে বলা হচ্ছে  গণেশ দেখতেন যে, অন্য দেবতারা বিয়ে করছেন, কিন্তু তাঁর নিজের  বিয়ে হচ্ছে না। এতে তিনি অসন্তুষ্ট হয়ে অন্য দেবতাদের বিয়েতে বাধা দিতে শুরু করেন। দেবতারা তখন ব্রহ্মার কাছে সাহায্য চান।এরপর ব্রহ্মা, সিদ্ধি ও বুদ্ধির সঙ্গে গণেশের বিবাহের ব্যবস্থা করেন। এরপর গণেশ সন্তুষ্ট হন এবং অন্যদের বিবাহে বাধা দেওয়া বন্ধ করেন। তবে এই কাহিনিটি কিন্তু সর্বজনস্বীকৃত নয়, এটি মূলত একটি প্রচলিত লোককাহিনি।

আবার কিছু ধর্মীয় ব্যাখ্যা অনুসারে  সিদ্ধি ও বুদ্ধিকে কেবল গণেশের স্ত্রী হিসেবে নয়, তাঁর ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবেও দেখা হয়। সেই কারণে  গণেশের দুটি বিয়ের কাহিনি বিভিন্ন ধর্মীয় পরম্পরায় বর্ণিত হলেও এর মূল তাৎপর্য হলো, জীবনে সাফল্য অর্জনের জন্য যেমন সিদ্ধি প্রয়োজন, তেমনই সঠিক পথ বেছে নিতে অবশ্যই বুদ্ধি ও প্রজ্ঞারও প্রয়োজন।