Calcutta Television Network

জানেন কি বিজয়া দশমীতে কেন সিঁদুর খেলা হয়?

  জানেন কি বিজয়া দশমীতে কেন সিঁদুর খেলা হয়?
21 October 2026 • 07:59:20 pm

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো  আর এই দুর্গাপুজোর অন্যতম আকর্ষণীয় ও আবেগঘন রীতি হলো বিজয়া দশমীর সিঁদুর খেলা। কিন্তু জানেন কি, কেন এই দিনে সিঁদুর নিয়ে মেতে ওঠেন বাঙালি মহিলারা?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয় যে, দুর্গা মর্ত্যে চার দিন কাটিয়ে বিজয়া দশমীতে স্বামীগৃহ কৈলাসে ফিরে যান। সেই বিদায়বেলায় মাকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং পান-সুপারি দিয়ে বরণ করার রীতি রয়েছে। এরপর বিবাহিত মহিলারা একে অপরের কপালে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং মায়ের কাছে স্বামী-সংসারের মঙ্গল, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

সিঁদুর খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য, বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসার বন্ধন। লাল সিঁদুর এখানে শুধু বিবাহিত জীবনের প্রতীক নয়, এটি শক্তি, শুভত্ব ও মঙ্গলকামনারও প্রকাশ। তবে এই প্রথার সূচনার নির্দিষ্ট  কোনো প্রামাণ্য তথ্য নেই । সময়ের সঙ্গে সঙ্গে সিঁদুর খেলা বাঙালির দুর্গোৎসবের এক জনপ্রিয় সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।তাই তো মা দুর্গাকে বিদায় জানানোর এই রীতিতে  মিশে থাকে আনন্দের রং, বিদায়ের বিষাদ আর আগামী বছরে মাকে আবার ফিরে পাওয়ার আকুল প্রতীক্ষা।