Calcutta Television Network

জেনে নিন কোন মন্দিরে আজও মায়ের নুপুরের ধ্বনি শোনা যায়

জেনে নিন কোন মন্দিরে আজও মায়ের নুপুরের ধ্বনি শোনা যায়
22 October 2026 • 12:32:17 pm

বছর শেষে মা দুর্গা একবার আসেন বাপের বাড়ি।  থাকেন মাত্ৰ কটা দিন। তারপর আবার মায়ের কৈলাস যাত্রা।  আর এই কটা দিনেই বাঙালি আনন্দে মুখরিত হয়ে ওঠে।  মায়ের এই আগমনে যেমন বাঙালি আবেগময় হয়ে পরে সেই সঙ্গে ঘটে অনেক অলৌকিক ঘটনা। 

কলকাতা তেই রয়েছে এমন একটি মন্দির যেখানে আজও নাকি ভোরবেলাতে বেজে ওঠে মা দুর্গার পায়ের নুপুর।  ভোরবেলা নাকি গঙ্গা স্নানে যান মা দুর্গা।  উত্তর কলকাতার এই মন্দির টি যেমন ভীষণই জাগ্রত তেমনি এখানকার অলৌকিক ঘটনা হার মানায় রূপকথার গল্পকেও।  কোথায় এই মন্দির ?

এই  মন্দিরটি হেঁদুয়া পার্কের পাশে অবস্থিত, শ্রী শ্রী জগৎ জননী মন্দির। ১৫০ বছরেও বেশি সময় ধরে সেখানে পূজিতা হয়ে আসছেন মা দুর্গা। মা এর এই অলৌকিক ঘটনা আমাদের আবারো মনে করিয়ে দেয় যে মা শুধুমাত্র দেবী নন , মা আছেন সবসময় আমাদের সঙ্গে কারণ তিনিই যে আমাদের ঘরের মেয়ে।