Calcutta Television Network

শুক্রাচার্য দৈত্যদের গুরু হলেন কিভাবে?

শুক্রাচার্য দৈত্যদের গুরু হলেন কিভাবে?

3 September 2026 , 02:38:44 pm

ভারতীয় হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে, ঋষি ভৃগু ছিলেন হিন্দুধর্মের একজন মহাঋষি এবং সপ্তর্ষিদের মধ্য়ে অন্যতম। তিনি মূলত ব্রহ্মার মানসপুত্র ছিলেন, অর্থাৎ ব্রহ্মার মন থেকে তাঁর জন্ম হয়েছিল। ভৃগুর স্ত্রীর  নাম কাব্যমাতা বা দিব্যামাতা। কাব্যমাতার সাথে ভৃগুর মিলনের ফলে শুক্রাচার্যের জন্ম হয়। শুক্রাচার্যকে অসুরদের গুরু এবং একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। শুক্রাচার্য কিভাবে দৈত্যদের গুরু হলেন আজ জানাব সেই কাহিনী।

দেবী ভাগবত পুরাণে   ঋষি শুক্রাচার্যকে নিয়ে আলোচনা করা হয়েছে। স্বর্গরাজ্য দখল করার জন্য একবার, অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং প্রচণ্ড ভাবে প্রহার করে স্বর্গ থেকে বিতাড়ন করার চেষ্টা করে। বিষ্ণুর পরামর্শে ও সাহায্যে দেবতারা পাল্টা যখন অসুরদের তাড়া করে, তখন অসুররা ভয়ে বর্তমান উত্তর প্রদেশের বালিয়াতে ঋষি ভৃগুর আশ্রমে ছুটে আসেন । অসুররা যখন আশ্রমে পৌঁছায় তখন সেখানে কেউই উপস্থিত ছিল না; শুক্রচার্য এবং তার পিতা ঋষি ভৃগু বনে তপস্য়ায় ব্যস্ত ছিলেন। অসুরদের বাঁচাতে আশ্রমে উপস্থিত ভৃগুপত্নি কাব্যমাতা তার ধ্যান শক্তির দ্বারা সমস্ত দেবতাদের গভীর ভাবে তন্দ্রাচ্ছন্ন করে দেন।  কাব্যমাতা দেবতাদের রাজা ইন্দ্রকে ভয় দেখিয়ে তাকে পক্ষাঘাত গ্রস্ত করেন।  দেবতাদের ঘোর বিপর্যয় দেখে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কাব্য মাতার মস্তক ছেদন করেন। শুক্র ও তাঁর পিতা ঋষি ভৃগু  যখন তাঁদের আশ্রমে ফিরে আসেন, তখন তিনি এই দৃশ্য় দেখে ক্রুদ্ধ হন। রেগে বিষ্ণুকে, তার নারী-হত্যার পাপের জন্য অভিসম্পাত করেন যে, বিষ্ণুকে  একাধিকবার পৃথিবীতে জন্ম নিতে হবে এবং এই নারী হত্য়ার পাপের জন্য বারবার জন্ম-মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। পরে ভৃগু তাঁর কমণ্ডলু  থেকে পবিত্র জল ছিটিয়ে কাব্য মাতাকে পুনরুজ্জীবিত  করেন। এই ঘটনায় মাতৃ ভক্ত শুক্র দেবতাদেরকে শত্রু মনে করে। প্রতিশোধ নিতে ও পরবর্তীতে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে অসুরদের জীবন রক্ষার দায়িত্ব নিয়েছিলেন। দেবতাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধে জয়লাভ করতে হয়,তার জন্য যুদ্ধ জয়ের রণকৌশল শিক্ষা দিতে লাগলেন। তখন থেকে দৈত্য বা অসুররা শুক্রাচার্যকে গুরু হিসাবে স্বীকৃতি দান করেন। 


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN