Calcutta Television Network

মহা শিবরাত্রিতে রুদ্রাভিষেকের শুভ মুহূর্ত কখন? জানুন শুভক্ষণ, পূজাবিধির সকল খুঁটিনাটি

মহা শিবরাত্রিতে রুদ্রাভিষেকের শুভ মুহূর্ত কখন? জানুন শুভক্ষণ, পূজাবিধির সকল খুঁটিনাটি

12 February 2026 , 02:03:08 pm

হিন্দু ধর্মে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মানা হয় মহাশিবরাত্রিকে (Maha Shivratri 2026)। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত এই পবিত্র দিনটি দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ তিথি হিসেবেও পরিচিত। শাস্ত্রমতে, এই তিথিতে শিব আরাধনা করলে অজ্ঞতা ও অন্ধকার দূর হয়, পূরণ হয় মনের বাসনা।

ব্রত পালনের নিয়ম অনুযায়ী, শিবরাত্রির (Shivratri) আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। শিবরাত্রির দিন উপবাস রেখে চার প্রহরে চার বার শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, দই, ঘি ও মধু দিয়ে অভিষেক করতে হয়। সঙ্গে বেলপাতা, ধুতরো, আকন্দ ফুল, নীল অপরাজিতা ও ফল নিবেদন করে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করার বিধান রয়েছে। পরের দিন পারণ ও অতিথি ভোজনের মাধ্যমে ব্রত সম্পন্ন হয়।

তিথির সময়সূচি

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

চতুর্দশী তিথি শুরু: ১৫ ফেব্রুয়ারি, রবিবার, বিকেল ৫টা ৬ মিনিট।

চতুর্দশী তিথি শেষ: ১৬ ফেব্রুয়ারি, সোমবার, বিকেল ৫টা ৩৫ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

চতুর্দশী তিথি শুরু: ১৫ ফেব্রুয়ারি, বিকেল ৪টে ৪৮ মিনিট ২ সেকেন্ড।

চতুর্দশী তিথি শেষ: ১৬ ফেব্রুয়ারি, বিকেল ৫টা ৩২ মিনিট ২৪ সেকেন্ড।

এই সময়সীমার মধ্যেই শিবলিঙ্গে জল ও পঞ্চামৃত নিবেদন করা সর্বাধিক শুভ বলে মানা হয়। তবে রাতের চার প্রহরের মধ্যে বিশেষ করে নিশীথ কালে শিবপূজার মাহাত্ম্য সবচেয়ে বেশি।

বিশেষ ফল পেতে গঙ্গাজল, দই, মধু, গোলাপ জল, আখের রস, দুধ, বেলপাতা, নারকেল, কর্পূর, ঘি, পৈতা, প্রদীপ, ধূপ, মিষ্টি, ধুতুরা ফল এবং চন্দন দিয়ে রুদ্রাভিষেক করলে সব থেকে ভালো ফল লাভ করা যাবে। মনের সকল ইচ্ছা পূরণ হবে। 

কথিত আছে শিবের মাথায় ৪ প্রহরে জল ঢাললে বিশেষ ফল লাভ করা যায়। মনে করা হয় রাতের ৪ প্রহরে জল ঢাললে ভোলেবাবাকে সন্তুষ্ট করা যায়। আর মোক্ষ লাভ করা যায়। এবার আমরা আলোচনা করবো চার প্রহরে পূজার সময়সূচির ব্যাপারে। রাত্রির প্রথম প্রহর: ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:১১ থেকে রাত ৯:২৩ পর্যন্ত; রাত্রির দ্বিতীয় প্রহর: ১৫ ফেব্রুয়ারি রাত ৯:২৩ থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১২:৩৫ পর্যন্ত; রাত্রির তৃতীয় প্রহর: ১৬ ফেব্রুয়ারি রাত ১২:৩৫ থেকে ভোর ৩:৪৭ পর্যন্ত; রাত্রির চতুর্থ প্রহর: ১৬ ফেব্রুয়ারি ভোর ৩:৪৭ থেকে সকাল ৬:৫৯ পর্যন্ত। 

মহাশিবরাত্রির ব্রত শুরুর আগে দেবাদিদেব মহাদেবকে দুধ, দই, ঘি, আখের রস বা জল দিয়ে অভিষেক করা যেতে পারে। অভিষেকের সময়ে মনে মনে বলতে হবে,'ওঁ নমঃ শিবায়'। অভিষেক শেষে শিবলিঙ্গ মুছে চন্দনের তিলক লাগাতে হয়। তারপর মহাদেবকে ফল, মিষ্টি নিবেদন করতে হবে। জ্যোতিষীদের মতে, এ বছর মহা শিবরাত্রির দিন কার্যকর থাকবে 'ভদ্রা' সময়কাল। ভদ্রা চলাকালীন কোনো শুভ কাজ নিষিদ্ধ। ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫:০৪ মিনিটে ভদ্রা শুরু হবে, ১৬ ফেব্রুয়ারি ভোর ৫:২৩ মিনিটে তা শেষ হবে। আর এই সময়টাকে এড়িয়ে যাওয়াই সবথেকে ভালো।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN