Calcutta Television Network

শিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ পেতে চান? শিবলিঙ্গে জল ঢালার আগে জানুন সঠিক নিয়ম ও জরুরি সতর্কতা

শিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ পেতে চান? শিবলিঙ্গে জল ঢালার আগে জানুন সঠিক নিয়ম ও জরুরি সতর্কতা

15 February 2026 , 11:41:37 am

বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকেন। কখনও কালীপুজো, কখনও সরস্বতী পুজো আবার কখনও দুর্গাপুজো। এই সূত্র ধরে বলা ভালো, বাঙালিদের বিভিন্ন পুজোর মধ্যে অন্যতম হল দেবাদিদেব মহাদেবের পুজো। এমন মানুষ খুব কমই আছেন যাঁরা মহা শিবরাত্রির দিন ভোলেবাবার মাথায় জল ঢালেন না। সারা বছরের মধ্যে শিবপুজো করা জন্য এই দিনটা খুব মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয়, এই শিবরাত্রির দিনেই নাকি মহাদেবের সঙ্গে বিয়ে হয়েছিল পার্বতীর। মহাশিবরাত্রি পালন করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। চলতি বছরের মহাশিবরাত্রি পালিত হবে ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ। প্রসঙ্গত, অনেকেই শঙ্করের পুজো নিজের মতন করে করে থাকে। আচ্ছা, কেউ কি বলতে পারেন শিবলিঙ্গের আরাধনা করার সঠিক উপায়?

১) জ্যোতিষশাস্ত্র বলছে, শিব পুজোর সময় একেবারেই শাঁখ বাজানো উচিত নয়। এমনকি, শাঁখের জলও শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। জানা যাচ্ছে, শঙ্খচূড় নামে এক অসুরকে বোধ করেছিলেন ভোলানাথ। সেই কারণেই মনে করা হয়, শঙ্খের উৎপত্তি হয়েছে শঙ্খচূড়ের হাড় থেকে।

২) শিবলিঙ্গকে ভুলেও হলুদ ও কুমকুম নিবেদন করা যাবে না। পৌরুষের প্রতীক হল শিবলিঙ্গ। এই কারণেই নারীরা মহাদেবের শৃঙ্গারের জন্য হলুদ ও কুমকুম শিবলিঙ্গে নিবেদন করতে নেই। তবে, মহাদেবের সঙ্গে পার্বতীর পুজো করার সময় আবশ্যিকভাবে সিঁদুর ও কুমকুম দেওয়া উচিত।

৩) হিন্দু শাস্ত্র অনুসারে, বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ, একথা কমবেশি সকলেই জানে। দেবাদিদেবকে বেলপাতা নিবেদনের সময় ভালো করে দেখে নিতে হবে যেন তাতে কোনও ছেঁড়া, ফাটা বা দাগ না থাকে। বেলপাতার মসৃণ দিকটা শিবলিঙ্গের দিকে ঘুরিয়ে নিবেদন করা উচিত।

ফুল নিবেদনের নিয়ম:

জ্যোতিষশাস্ত্র বলছে, মহাশিবরাত্রিতে ভগবানকে পুস্প নিবেদন করার ক্ষেত্রে অনেক ধরণের ফুলই নিবেদন করা যায় না। শিব পুরাণ অনুসারে জানা যাচ্ছে, কল্কে, পদ্মফুল, কেতকী ও তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। এর বদলে ধুতরো, ভাং, শমী গাছের পাতা ও বেলপাতা অর্পণ করা উচিত। কেউ যদি চায় শিবলিঙ্গে পরিষ্কার ও গোটা চাল নিবেদন করা উচিত। তবে, ভুলেও খণ্ডিত অক্ষত বা ভাঙা চাল নিবেদন করা যাবে না।

এখন অনেকের মনে প্রশ্ন জগতে পারে ভুলেও কোন কোন কাজ করা যাবে না?

১) জ্যোতিষশাস্ত্র বলছে, ব্রোঞ্জের পাত্র থেকে ভুলেও শিবলিঙ্গে জল ঢালা যাবে না। মহাদেবের পুজো করার জন্য রূপ, সোনা কিংবা তামার পাত্র থেকে জল ঢালা উচিত। শিবরাত্রির দিনে কোনো কালো রংয়ের পোশাক পরা উচিত নয়। এদিন আকাশী নীল, হালকা হলুদ, সাদা ও কমলা রংয়ের পোশাক পরিধান করা উচিত।

২) মহাশিবরাত্রির দিনে উপবাস থাকা সবথেকে ভালো। তবে, যদি কারোর উপবাস থাকা সম্ভব না হয় তাহলে সাত্ত্বিক আহার করা যেতে পারে। এছাড়াও, রসুন, মদ, মাংস ও পেঁয়াজ ভুলেও খাওয়া উচিত নয়।

৩) মহাশিবরাত্রিতে উপবাস থাকলে কাউকে খারাপ কথা বলা কিংবা রাগারাগি করা উচিত নয়। এছাড়াও, সারাদিনে যত বেশি ‘ওম নমহঃ শিবায়’ মন্ত্র জপ করা যাবে জীবনে তত ইতিবাচক প্রভাব পড়তে দেখা যাবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN