Calcutta Television Network

দীর্ঘ দাম্পত্যে বদলায় চেহারা! গবেষণায় চমকপ্রদ দাবি!

দীর্ঘ দাম্পত্যে বদলায় চেহারা! গবেষণায় চমকপ্রদ দাবি!

3 March 2026 , 04:10:33 pm

বিয়ের কয়েক বছর পর অনেকেই মজা করে বলেন, 'এখন তো তোমাদের ভাই-বোনের মতো লাগে!' কথাটা নিছক ঠাট্টা মনে হলেও, গবেষণা বলছে এতে নাকি কিছুটা সত্যি রয়েছে। দীর্ঘদিন একসঙ্গে থাকা দম্পতির মুখাবয়বে মিল তৈরি হতে পারে-এমনই ইঙ্গিত মিলেছে একাধিক সমীক্ষায়।

প্রায় ১২ হাজার ৬৫২ জনের উপর করা একটি গবেষণায় দেখা গিয়েছে, বহু বছরের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর আচরণ, অভ্যাস এমনকি মুখের অভিব্যক্তিতেও আশ্চর্যজনক সাদৃশ্য তৈরি হয়। মনোবিজ্ঞানীরা এই প্রবণতাকে বলেন ‘ফেসিয়াল মিমিক্রি হাইপোথিসিস’। অর্থাৎ, দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে দু’জন মানুষ একে অপরের হাসি, ভ্রুকুটি, বিস্ময় বা দুঃখের অভিব্যক্তি অজান্তেই অনুকরণ করেন। বছরের পর বছর একই ধরনের আবেগ প্রকাশ করতে করতে মুখের পেশীতেও নাকি তার ছাপ পড়ে।

আটের দশকের একটি উল্লেখযোগ্য গবেষণায় দাবি করা হয়েছিল, যেসব দম্পতির দাম্পত্য বয়স ২৫ বছরের বেশি, তাঁদের মুখের বৈশিষ্ট্যে স্পষ্ট মিল দেখা যায়-বিশেষত সুখী দম্পতিদের ক্ষেত্রে। তবে এর পেছনে রয়েছে দু’টি বড় কারণ।

প্রথমত, জীবনসঙ্গী নির্বাচনের সময় মানুষ সাধারণত নিজের মতো স্বভাব, রুচি বা চেহারার মিল খোঁজেন। ফলে শুরু থেকেই কিছু সাদৃশ্য থেকে যায়। দ্বিতীয়ত, দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে আবেগের আদান-প্রদান এতটাই গভীর হয় যে, এক জনের মানসিক পরিবর্তন অন্য জনের মধ্যেও প্রতিফলিত হয়। একই পরিবেশ, একই খাদ্যাভ্যাস, একই জীবনযাপন-সব মিলিয়ে ধীরে ধীরে তৈরি হয় চেহারাতেও মিল।

তাই যদি আপনার দাম্পত্য ২৫ বছর ছুঁয়ে থাকে, একবার আয়নার সামনে পাশাপাশি দাঁড়িয়ে দেখুন-মুখের হাসিতে বা চোখের কোণে কি সত্যিই মিল খুঁজে পান? প্রেম আর সহযাত্রার ছাপ হয়তো সেখানেই লুকিয়ে আছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN