Calcutta Television Network

পুরুষাঙ্গ লম্বা হচ্ছে! এটা আনন্দের নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনও অজানা বিপদ?

পুরুষাঙ্গ লম্বা হচ্ছে! এটা আনন্দের নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনও অজানা বিপদ?
13 November 2025 12:16:02 pm

দশক ধরে এক অদ্ভুত পরিবর্তন নজরে এসেছে চিকিৎসাবিজ্ঞানে-পুরুষদের লিঙ্গের দৈর্ঘ্য দ্রুত বাড়ছে। শুনে অনেকের মনে আনন্দ জাগলেও, বিজ্ঞানীরা কিন্তু বলছেন, এ আনন্দ নয়, বরং ভয় পাওয়ার কারণ আছে।


ওয়ার্ল্ড জার্নাল অব মেনস হেলথ-এ প্রকাশিত এক বিশদ গবেষণায় দেখা গেছে, ১৯৪২ থেকে ২০২১ সালের মধ্যে উত্থিত লিঙ্গের গড় দৈর্ঘ্য প্রায় ২৪ শতাংশ বেড়েছে। আগে যেখানে দৈর্ঘ্য ছিল প্রায় ১২.৩ সেন্টিমিটার (৪.৮ ইঞ্চি), সেখানে এখন তা পৌঁছেছে ১৫.২ সেন্টিমিটার (৬ ইঞ্চি)। গবেষণাটি করা হয়েছে বিশ্বের ৫৫ হাজারেরও বেশি পুরুষের উপর।


তবে আশ্চর্যের বিষয়, অনুত্থিত অবস্থায় কোনও পরিবর্তন ঘটেনি, শুধু উত্থিত অবস্থায় এই বৃদ্ধি ধরা পড়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এর পেছনে মূল কারণ পরিবেশগত পরিবর্তন এবং রাসায়নিক প্রভাব। আমাদের খাদ্য, জল, এমনকি প্রসাধনী বা কীটনাশকে থাকা কিছু হরমোন-বিঘ্নিতকারী রাসায়নিক শরীরের স্বাভাবিক হরমোন ব্যালান্স নষ্ট করছে। এর ফলেই আগেভাগে বয়ঃসন্ধি এবং যৌনাঙ্গের অস্বাভাবিক বিকাশ ঘটছে।


স্ট্যানফোর্ড মেডিসিনের গবেষক মাইকেল আইজেনবার্গ জানিয়েছেন, 'পুরুষদের প্রজনন স্বাস্থ্যের অন্যান্য ক্ষেত্রে যেমন শুক্রাণুর সংখ্যা কমছে, তেমনই লিঙ্গের দৈর্ঘ্যের বৃদ্ধি অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত দেয়।'


গবেষকরা সতর্ক করেছেন, এই পরিবর্তন মোটেও স্বাভাবিক নয়। অল্প সময়ের মধ্যেই এমন শারীরিক রূপান্তর ঘটছে মানে, মানবদেহের হরমোন ব্যবস্থায় গভীর পরিবর্তন চলছে। তাই এর প্রভাব ভবিষ্যতে পুরুষদের প্রজননক্ষমতা ও যৌনস্বাস্থ্যে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। এক কথায়, 'যা শুনে পুরুষেরা খুশি, বিজ্ঞানীরা তাতেই চিন্তিত!'

×
  • CTVN