Calcutta Television Network

অবিশ্বাস্য! ৫ লক্ষ বছরের কাঠ এখনও অক্ষত! চমকে উঠল বিজ্ঞানমহল...

অবিশ্বাস্য! ৫ লক্ষ বছরের কাঠ এখনও অক্ষত! চমকে উঠল বিজ্ঞানমহল...

28 February 2026 , 01:40:55 pm

প্রাচীন ইতিহাস মানেই পাথরের হাতিয়ার-এমন ধারণাই এত দিন প্রচলিত ছিল। কিন্তু সেই ধারণায় বড়সড় ধাক্কা দিল আফ্রিকার এক আবিষ্কার। মধ্য আফ্রিকার দেশ Zambia-র বিখ্যাত Kalambo Falls সংলগ্ন এলাকায় মিলেছে প্রায় ৪ লক্ষ ৭৬ হাজার বছরের পুরনো কাঠের কাঠামো। অবাক করা বিষয়, এই কাঠ তৈরি হয়েছিল আধুনিক মানুষ Homo sapiens পৃথিবীতে আসারও বহু আগে!

ব্রিটেনের University of Liverpool এবং Aberystwyth University-র গবেষকেরা খননকার্যে উদ্ধার করেন এই কাঠের নিদর্শন। গবেষণায় দেখা যায়, কাঠগুলি বিশেষ পদ্ধতিতে কাটা ও জোড়া লাগানো। অর্থাৎ নিছক পড়ে থাকা গাছের গুঁড়ি নয়-এগুলি মানুষেরই তৈরি কাঠামো। অধ্যাপক Larry Barham জানান, নমুনার মধ্যে একটি শঙ্কু, একটি লাঠি এবং খাঁজকাটা গাছের গুঁড়ি পাওয়া গেছে। লাঠিটি সম্ভবত মাটি খোঁড়ার কাজে ব্যবহার হত।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল-এত পুরনো কাঠ সাধারণত পচে যায়। কিন্তু কালাম্বো ফল্‌সের বিশেষ জলাবদ্ধ পরিবেশ কাঠগুলিকে সংরক্ষিত রেখেছে। এত দিন বিজ্ঞানীরা জানতেন, আদিম মানুষ আগুন জ্বালানো বা বর্শা তৈরির কাজে কাঠ ব্যবহার করত। কিন্তু এ ভাবে কাঠ কেটে জোড়া লাগিয়ে কাঠামো তৈরির ক্ষমতা ছিল-এ তথ্য নতুন।

গবেষকদের মতে, এই কাজ সম্ভবত আধুনিক মানুষের পূর্বসূরি Homo heidelbergensis প্রজাতির। অর্থাৎ প্রস্তর যুগের মানুষ কেবল পাথরের হাতিয়ারেই সীমাবদ্ধ ছিল না; তাদের ছিল কল্পনাশক্তি ও সৃজনশীল দক্ষতা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN