৫ নভেম্বর অর্থাৎ আজ ভারতীয় খেলার দুনিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন। এই তারকা ক্রিকেটার এবছরে পা দিলেন ৩৭ বছরে। ভারতের ক্রিকেট জগতে এই খেলোয়াড়ের যথেষ্ট পরিমাণে অবদান রয়েছে। প্রসঙ্গত, বিরাট তাঁর খেলার দুনিয়ায় ইতিমধ্যেই টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও পুরোপুরিভাবে খেলা ছেড়ে দেননি তিনি। এখনও ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলায় সক্রিয় রিয়েছেন তিনি। বিরাট ভক্তরা তাঁকে আবার ওডিআই ক্রিকেট বিশ্বকাপে ২০২৭ সালে দেখতে চান। চলুন, তাহলে আজকের দিনে জেনে নেওয়া যাক টিম ইন্ডিয়ার হয়ে খেলে বিরাটের সেই চারটি ইনিংসয়ের কথা, যা আজীবন ক্রিকেট প্রেমীদের মনে চির স্মরণীয় হয়ে থাকবে।
সময়টা তখন ২০১২। সিবি ট্রাই–সিরিজে ভারত খেলেছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সময় শ্রীলঙ্কা প্রথম ব্যাটে রান করেছিল ৩২০। আর, সেখানে ভারতকে জেতার জন্য ৪০ ওভারের মধ্যে ৩২১ রান করতেই হত। তবে, এই অসম্ভবকেই সম্ভব করেছিলেন বিরাট। তিনি ১৩৩ রান করে নিজের দেশকে জিতিয়েছিলেন। এমনকি, ভারতের জন্য বোনাস পয়েন্টও নিশ্চিত করেছিলেন। এরপর, একই বছরে এশিয়া কাপে ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করে নিজের দেশকে জিতিয়ে ছিলেন তিনি। এই খেলায় বিরাট সচিনের সঙ্গে ভারতকে ৭ উইকেটে জয় এনে দেন।
এরপর ২০১৪ সালে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে বিদেশের মাটিতে খেলা হয়েছিল। সেই খেলাতে লক্ষ্য ছিল ৩৬৪ রান করার। কিন্তু, ভারত অল্পের জন্য হেরে যায়। তবে, হেরে গেলেও কোহলির লড়াই সেই ম্যাচে ১৪১ রান করে ক্রিকেট প্রেমীদের মন জয় করেছিল। এরপর, ২০১৮ সালে বার্মিংহামে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসে জয় এনেছিলেন ভারতের ঘরে। অবশেষে, এক কথায় বলা যেতেই পারে ক্রিকেট ভক্তদের কাছে শুধুই নাম নয়, এটা একটা ইমোশান।