Calcutta Television Network

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে কাটল জট, শীঘ্রই শুরু হচ্ছে আইএসএল

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে কাটল জট, শীঘ্রই শুরু হচ্ছে আইএসএল

6 January 2026 , 09:02:53 pm

অবশেষে আইএসএল নিয়ে কাটল জট। প্রেমদিবসে শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ। অংশ নেবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল-সহ ১৪ টি ক্লাব। আজ অর্থাৎ মঙ্গলবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। 

জানা গিয়েছে, যে ১৪ টি দল এবারের আইএসএলে খেলবে তারা হল মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান, ইন্টার কাশি, মুম্বই সিটি, চেন্নাইয়িন, এসসি দিল্লি, বেঙ্গালুরু, নর্থ ইস্ট, জামশেদপুর, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স, ইন্টার কাশি এবং এফসি গোয়া।

গত বছরের সেপ্টেম্বরে এই লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এফএসডিএল-এর  সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) চুক্তি নিয়ে জটিলতার কারণে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ এতদিন শুরু করা যায়নি। এবার ক্রীড়ামন্ত্রক, এআইএফএফ ও আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের বৈঠকে জট কাটল। সবপক্ষই লিগ শুরু করার বিষয়ে সম্মতি জানাল। ফলে স্বস্তি পেলেন ভারতীয় ও বিদেশি ফুটবলাররা। ফুটবলপ্রেমীরাও ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণায় খুশি। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN