×

Calcutta Television Network

Google-এর কড়া পদক্ষেপ, প্লে স্টোর থেকে সরানো হল ৭৭টি অ্যাপ...

Google-এর কড়া পদক্ষেপ, প্লে স্টোর থেকে সরানো হল ৭৭টি অ্যাপ...

1 September 2025 , 06:40:09 pm

ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তার গুরুত্ব দিন দিন বাড়ছে। স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর সেই ফোনের নিরাপত্তা রক্ষায় গুগল আবারও বড় পদক্ষেপ নিল। সম্প্রতি তারা প্লে স্টোর থেকে একসঙ্গে ৭৭টি ক্ষতিকর অ্যাপ মুছে ফেলেছে, যেগুলো নামানো হয়েছিল প্রায় ১.৯ কোটি (১৯ মিলিয়ন) বার। অর্থাৎ, কোটি কোটি ব্যবহারকারী অজান্তেই সাইবার ঝুঁকির মুখে ছিলেন।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Surfshark জানিয়েছে, শুধু ২০২৪ সালেই গুগল প্রায় ৪০ লাখ অ্যাপ মুছে দিয়েছে। গড়ে প্রতিদিন ১১,০০০-এর বেশি অ্যাপ বাদ পড়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি সরানো হয়েছে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘনের কারণে। শুধু তাই নয়, গুগল গত বছরই ১,৫৫,০০০ ডেভেলপার অ্যাকাউন্ট বন্ধ করেছে। 

শুধুমাত্র অনুমোদিত নির্মাতা এখন থেকে সাইডলোডেড অ্যাপ চালাতে পারবেন। প্লে স্টোর থেকে অ্যাপ সরানো হলেও তা ব্যবহারকারীর ফোন থেকে নিজে নিজে মুছে যাবে না, তবে আর কোনো আপডেট পাবে না। কোনো অ্যাপ বিপজ্জনক হলে Google Play Protect সতর্ক করবে এবং আনইনস্টল করার পরামর্শ দেবে। 

বিশ্ষজ্ঞরা জানাচ্ছে, গুগলের এই পদক্ষেপ যথেষ্ট নয়, তারা বলছেন অ্যাপ নামানোর সময় অতিরিক্ত পারমিশন দেবেন না। অচেনা বা সন্দেহজনক নির্মাতার অ্যাপ ব্যবহার করবেন না। শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন। Surfshark একে বলছে এক ধরনের 'অদৃশ্য ডিজিটাল পরিষ্কার অভিযান' (Invisible digital cleaning campaign), তবে ব্যবহারকারীদেরও সচেতন থাকতে হবে। 

Android Authority জানিয়েছে, শিগগিরই প্লে স্টোরে একটি 'Uninstall Button' আসছে। প্রতিটি অ্যাপের নামের পাশেই সরাসরি মুছে ফেলার অপশন থাকবে। ব্যবহারকারীরা চাইলে রিমোটলি অ্যাপ মুছে ফেলতে পারবেন। তবে একসঙ্গে একাধিক অ্যাপ মুছতে হলে এখনও  'Manage apps & devices' ব্যবহার করতে হবে। 

সাইবার গবেষণা সংস্থা Zscaler ThreatLabs জানিয়েছে, Anatsa নামের ম্যালওয়্যারের নতুন ধরন সম্প্রতি ৮৩১টিরও বেশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। গুগল যে ৭৭টি অ্যাপ সরিয়েছে, তার মধ্যেই লুকিয়ে ছিল এই বিপজ্জনক সফটওয়্যার।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN