×

Calcutta Television Network

আজ থেকে ৫৫০০ বছর আগে সমুদ্রকে বশ করেছিল ভারত

আজ থেকে ৫৫০০ বছর আগে সমুদ্রকে বশ করেছিল ভারত

8 June 2026 , 01:16:19 pm

অসীম সেন: অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছে চানি। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ভাই মুঞ্জাম। একটা বড় পালতোলা জাহাজ ঢুকছে বন্দরে। জাহাজের এক মাল্লা সরমন চানির বাবা। মেসোপটেমিয়ায় বাণিজ্যে গিয়েছিল জাহাজটি। সরমন এবারে অনেকদিনের জন্য ঘরছাড়া, দিলমুন (বাহরাইন) ও মাহান (ওমান) হয়ে লোথাল ফিরল। সময়টা যীশু খ্রিষ্টের জন্মের ৩০০০ বছর আগে। আজ থেকে প্রায় সারে পাঁচ হাজার বছর আগে এই বন্দরটি বিশ্বের প্রাচীনতম কৃত্রিম বন্দর বা ডকইয়ার্ড হিসেবে স্বীকৃত। লোথাল গুজরাটের আমেদাবাদ জেলার ধোলকা তালুকের সাগওয়ালা গ্রামের কাছে অবস্থিত। খাম্বাত উপসাগরের ধারে এই বন্দরের সবথেকে বড় বিশ্ময় হল এর বিশাল ডকইয়ার্ড। ভাবতে অবাক লাগে কোনও আধুনিক যন্ত্রপাতি ছাড়া, কীভাবে কিছু মানুষ পোড়ামাটির ইট দিয়ে নিয়ন্ত্রণে রেখেছিল সমুদ্রের জোয়ার ভাটাকে। এই ডকইয়ার্ড এমন ভাবে তৈরি হয়েছিল যে, জোয়ারের জল সহজে ঢুকতে পারত, এইসময় জাহাজ ঢুকে গেলে লকগেট বন্ধ করে দিলে ভিতরে জল জমা থাকত। ফলে বড় বড় জাহাজ গুলি সহজে নোঙর করতে পারত। বন্দরটি সেইসময় সবরমতির একটি শাখার সঙ্গে যুক্ত ছিল। এই পথেই জাহাজগুলি সমুদ্রে যাত্রা করত।


ডকইয়ার্ড টি প্রায় ২১৮ মিটার লম্বা এবং ৩৭ মিটার চওড়া ছিল। ১৯৫৪ সালে প্রথম লোথালের খোঁজ মেলে। এরপরে ১৯৫৫ থেকে ১৯৬০ সালের মধ্যে এখানে খননকার্য চালানো হয়। খননকার্যের ফলে এই প্রাচীন বন্দরের পাশাপাশি একটি সমৃদ্ধ শহর, বাজার এবং বিভিন্ন প্রাচীন নিদর্শনের সন্ধান মেলে। এরই সঙ্গে মেলে মেসোপটেমিয়া (বর্তমানে ইরাক), মিশর ও অন্যান্য পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যের নিদর্শন। পুরো শহরটি দুটি ভাগে বিভক্ত ছিল। উপরের অংশটি অ্যাক্রোপলিস নামে পরিচিত, যেখানে শহরের শাসক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাস করতেন, আর নিচের অংশে শহরের সাধারণ মানুষ বাস করত। 


আপনি ইতিহাস ভালো লাগলে গুজরাট ভ্রমণের একটি দিন অবশ্যই রাখবেন লোথাল। আমেদাবাদ থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি করে গেলে কাছে পিঠে আরও কিছু দর্শনীয় স্থান দেখে নিতে পারবেন। দেখে নিতে পারেন মান্ডভি সৈকত। দেখবেন সোমনাথ মন্দির, লক্ষ্মীবিলাস প্রাসাদ। ভাদোদরা রাজপরিবারের সম্পত্তি ছিল এই প্রাসাদ। এটাতো গেল গুজরাট ভ্রমণের একটি দিক। এছাড়াও দেখতেই হবে গির অরণ্য, সাপুতারা গুজরাটের একমাত্র শৈল শহর। কৃষ্ণের রাজধানী দ্বারকা। এবং অবশ্যই কচ্ছের রণ। তবে একটা বিষয় গুজরাট ভ্রমণ কিন্তু কখনওই গরমে নয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি আদর্শ সময়।rnrn

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN